Wednesday, June 24, 2026

ইংল‍্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমে লজ্জার নজির গড়লেন বিরাট

Date:

Share post:

চলতি বিশ্বকাপে নজির গড়লেন বিরাট কোহলি। এ এমন নজির, যা হয়তো গড়তে চাননি ভারতের প্রাক্তন অধিনায়ক। এদিন ইংল‍্যান্ডের বিরুদ্ধে খেলতে নামে ভারতীয় দল। টসে প্রথমে ব‍্যাট করে টিম ইন্ডিয়া। আর ব‍্যাট করতে নেমে শূন‍্যরানে আউট হন বিরাট। আর শূন্যরানে আউট হতেই লজ্জ‍ার নজির গড়লেন তিনি। গত তিনটি বিশ্বকাপের একটি ম্যাচেও খালি হাতে ফিরতে হয়নি বিরাটকে। চলতি বিশ্বকাপেও রবিবারের আগে কোন ম‍্যাচে খালি হাতে ফেরেননি কোহলি। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে কোহলিকে সাজঘরে ফিরতে হল খালি হাতে। করলেন শূন‍্যরান।

বিশ্বকাপের কোনও ম্যাচে এই প্রথম শূন্য রানে আউট হলেন বিরাট। রবিবার ইংল‍্যান্ডের ডেভিড উইলির বলে বেন স্টোকসের হাতে সহজ ক্যাচ দিয়ে আউট হন তিনি। ৯টি বল খেললেও এদিন রান করতে পারেননি বিরাট। চলতি বিশ্বকাপে প্রথম পাঁচ ম্যাচে কোহলি যথাক্রমে করেছেন ৮৫, ৫৫, ১৬, ১০৩ এবং ৯৫ রান। এদিন শূন‍্যরানে আউট হতে আরও একটি নজির গড়েন কোহলি। যেখানে ছুঁয়ে ফেলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকরকে। এদিন শূন‍্যরানে আউট হতেই ভারতীয় দলের জার্সি গায়ে ৩৪ বার শূন্য রানে আউট হলেন কোহলি। লজ্জার এই রেকর্ডে কোহলি ছুঁয়ে ফেললেন সচিন তেন্ডুলকরকে। সচিনও ভারতের জার্সি গায়ে ৩৪ বার শূন্য রানে আউট হয়েছিলেন। তিনি ৩৪টি শূন্য করেছিলেন ৭৮২টি ইনিংসে। বিরাট ৩৪টি শূন্য করলেন ৫৬৯টি ইনিংসে।

আরও পড়ুন:দুরন্ত ইনিংস রোহিত-সূর্যর, ইংল‍্যান্ডের সামনে ২৩০ রানের লক্ষ‍্য রাখল টিম ইন্ডিয়া

 

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...