Tuesday, April 7, 2026

বাদুড়িয়ার পর আমডাঙ্গা! উত্তর চব্বিশ পরগণায় ফের বাকিবুরের বিশাল সম্পত্তির হদিশ পেল ইডি

Date:

Share post:

বাদুড়িয়ার (Baduria) পর এবার আমডাঙ্গা (Amdanga)। রেশন বণ্টন মামলায় গ্রেফতার হওয়া ব্যবসায়ী বাকিবুর রহমানের (Bakibur Rahman) সম্পত্তির পরিমাণ দেখে চোখ কপালে উঠছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের। তবে শুধু বাংলাই নয়, রাজ্যের পাশাপাশি দেশ-বিদেশে ছড়িয়ে থাকা বাকিবুরের নানা সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে। এবার উত্তর ২৪ পরগনার আমডাঙ্গায় বাকিবুরের বিপুল পরিমাণ জমির মালিকানা নিয়ে তৈরি হয়েছে রহস্য। স্থানীয়দের দাবি, এই জমি বাকিবুর রহমানের। ঘটনায় গোটা জেলা জুড়ে শোরগোল পড়ে গিয়েছে। উত্তর ২৪ পরগনা জেলা জুড়ে বাকিবুরের সাম্রাজ্য। বিঘার পর বিঘা জমির হদিশ মিলেছে। সব জমির সঙ্গে বাকিবুরের যোগ রয়েছে বলে দাবি এলাকাবাসীদের।

বাদুড়িয়ার পর ফের আমডাঙ্গা ব্লকে নতুন করে জমির হদিশ বাকিবুরের! আমডাঙার আধাটা পঞ্চায়েতের দাদপুর এলাকায় গৌড়বঙ্গ রোডের ধারে আবারও নতুন করে পাঁচিল দেওয়া ২৬০ কাঠা জমির হদিশ মিলেছে। এই জমি বাকিবুর রহমানের বলে দাবি স্থানীয়দের। এলাকাবাসীর অভিযোগ, ফুড কর্পোরেশনের গোডাউনের নাম করে কম দামে এই বিপুল পরিমাণ জমি কিনেছিলেন বাকিবুর। পাশাপাশি আমডাঙতে আরও এক জায়গায় পাঁচ বিঘা ও এক জায়গায় আট বিঘা পাঁচিল দেওয়া দুটি জমির হদিশ পাওয়া গিয়েছে। তবে জমিগুলিতে কাউকে প্রবেশ করতে দিচ্ছেন না নিরাপত্তারক্ষীরা।

উল্লেখ্য, রেশন বণ্টন মামলায় দিনকয়েক আগেই গ্রেফতার করা হয়েছে বাকিবুর রহমানকে। তার কৈখালির আবাসনে দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পর আটক করে ইডি দফতরে নিয়ে আসা হয় ব্যবসায়ীকে। সেখানেই ওই চালকল ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। বর্তমানে ইডি হেফাজতেই রয়েছেন বাকিবুর। আর তাকে জেরা করেই একের পর এক সম্পত্তির হদিশ পাচ্ছেন তদন্তকারীরা।

 

 

 

 

Related articles

নির্বাচনের জন্য প্রস্তুত নয় বুথই! আলাদা করে সচিব নিয়োগের সিদ্ধান্ত কমিশনের

বাংলায় নির্বাচন প্রক্রিয়া দ্রুত শেষ করতে উঠে পড়ে লেগেছে দিল্লির নির্বাচন কমিশন। বাংলার প্রায় ১ কোটি ভোটারের ভোটাধিকার...

নিজের ‘মতলবের’ জন্য এসেছিলেন: অসমে মোদির চা-পাতা তোলার পর্দাফাঁস অসমের মহিলাদের

যেখানেই যাবেন তাঁর ছবি তোলা ও সোশ্যাল মিডিয়ায় নায়ক হিসাবে তুলে ধরে সেই ছবি ছড়িয়ে দেওয়াই যে প্রধানমন্ত্রী...

‘ওদের হাতে কমিশন, আমাদের সঙ্গে জনগণ’! রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক মমতার 

রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নদিয়ার চাকদহে মশড়া নবপল্লি মাঠের জনসভা থেকে দলনেত্রী বললেন, এবারের...

বুথে বসবে না পোলিং এজেন্ট! সত্যতা ব্যাখ্যা কমিশনের

ভোটার তালিকার পরে নির্বাচনের বুথ নিয়ে জলঘোলা নির্বাচন কমিশনের। নির্বাচন ঘোষণার সময়ই রাজ্যে নির্বাচনী বুথ নিয়ে অনেক আয়োজনের...