Monday, June 22, 2026

হেরিটেজ-ফলক বিতর্ক: নাম না করে উপাচার্যকে বিশ্বভারতী ছাড়ার ‘পরামর্শ’ ক্ষু.ব্ধ অনুপমের

Date:

Share post:

বিশ্বভারতীর ‘ওয়ার্ল্ড হেরিটেজ সাইট’ ফলক বিতর্কে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সুরে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে (Bidyut Chakraborty) আক্রমণ করলেন বিজেপির সর্বভারতীয় সম্পাদক তথা বীরভূমের নেতা অনুপম হাজরা (Anupam Hazra)। সোমবার কড়া ভাষায় বিশ্বভারতীর উপাচার্যের সমালোচনা করেন তিনি।

সোমবার ফেসবুকে রীতিমতো ছন্দ মিলিয়ে ছড়া লেখেন অনুপম। আর সেখানেই  বিদ্যুতের তুমুল সমালোচনা করেন তিনি। বিজেপির সর্বভারতীয় সম্পাদকের কথায়, পৌষ মেলা, দোল বন্ধ করেছেন উপাচার্য। প্রাক্তনী আশ্রমিকদের ‘পদাঘাত’ করেছেন। কবিগুরুর আদর্শ ‘চিৎপাত’ হয়েছে বিদ্যুৎ চক্রবর্তীর আমলে- অভিযোগ অনুপমের। ‘উপাচার্যের আরামকেদারা’কেই বিদ্যুৎ প্রাধান্য দিয়েছেন বলে মত বিজেপি নেতার।

আর এর জেরে বিদ্যুতকে শান্তিনিকেতন ছাড়ার কথাও বলেন অনুপম। লেখেন, ‘‘নিঃস্বার্থ ভাবে কখনও রবি ঠাকুরকে ভালবেসো। এ বার তুমি দুগ্গা দুগ্গা করে এসো।’’  বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী অনুপম। সেখানে অধ্যাপনাও করেছেন। তবে পোস্টে কোথাও বিদ্যুৎ চক্রবর্তীর (Anupam Hazra) নাম উল্লেখ করেননি অনুপমও।

ফলক বিতর্কে প্রথম থেকেই সরব মুখ্যমন্ত্রী। তিনি এই নিয়ে তীব্র আক্রমণ করেন। তাঁর নির্দেশই বিশ্বভারতীর বাইরে আন্দোলন করছে তৃণমূল। ফলক-বিতর্কে মুখ্যমন্ত্রীকে সমর্থন জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বিদ্যুতের কড়া সমালোচনা করেছেন শুভেন্দু অধিকারীও। এবার সেই তালিকায় নাম অনুপমের।

Related articles

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...