Thursday, May 21, 2026

স্ত্রীকে খু.ন করে প.লাতক, পুলিশের জালে স্বামী

Date:

Share post:

গা ঢাকা দিয়েও হল না শেষরক্ষা। অবশেষে পুলিশের হাতে ধরা পড়তেই হল বারুইপুরে নৃশংস হত্যাকাণ্ডের অভিযুক্ত। ধৃতের নাম রবীন মণ্ডল। দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট থেকে তাকে গ্রেফতার করেছে বারুইপুর থানার পুলিশ।

বারুইপুর থানার অন্তর্গত উত্তর মনসাতলার বাসিন্দা রবীন মণ্ডলের বছর কুড়ি আগে বিয়ে হয় ওই গ্রামেরই বাসিন্দা অঞ্জলির। বেআইনিভাবে মদের কারবারি রবীন স্ত্রী-সন্তানদের উপর মদ্যপ অবস্থায় অত্যাচার করত। গুণধর রবীন আগেও বেশ কয়েকবার জেল খেটেছে। পুজোর কিছুদিন আগে জামিনে ছাড়া পেয়ে বাড়ি ফেরে সে।

ফের স্ত্রীর সঙ্গে অশান্তি শুরু হয়। দশমীর দিন শেষবার প্রতিবেশিরা চিৎকার চেঁচামেচির আওয়াজ পান। তার পর থেকে আর অঞ্জলিকে দেখতে পাননি কেউ। বাপের বাড়ির লোকজনও অঞ্জলির সঙ্গে যোগাযোগ করতে পারেননি। এর পর খুঁজতে খুঁজতে ছাগল রাখার ঘরের মাটি খুঁড়ে অঞ্জলির দেহ উদ্ধার হয়। বিষয়টা জানাজানি হতেই এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছিল সে।

 

Related articles

দুর্নীতিগ্রস্তদের দায় নেব না: সময় বেঁধে সরব ঋতব্রত

তৃণমূল কংগ্রেস রাজ্যের ক্ষমতা থেকে সরে যাওয়ার পরে একাধিক অভিযোগে দলের ভিতরের সদস্যরাই সরব হয়েছেন। এমনকি সাম্প্রতিক সময়ে...

IPL: ইডেনে মুম্বই বধ, প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর

  আইপিএলে প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর। বুধবার ঘরের মাঠে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স-র বিরুদ্ধে ৪ উইকেটে...

জাতীয় শিক্ষানীতি কার্যকর করতে তৎপর রাজ্য, জট কাটাতে বৈঠক সুকান্ত-শুভেন্দুর 

জাতীয় শিক্ষানীতি সহ শিক্ষার উৎকর্ষে কেন্দ্রীয় সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্প এবার এরাজ্যেও কার্যকর হতে চলেছে। বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী...

হকার উচ্ছেদ ও ‘বুলডোজার নীতি’র প্রতিবাদ! বৃহস্পতিবার পথে নামছে তৃণমূল

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর অবৈধ নির্মাণ ও রেলের জায়গা থেকে হকার উচ্ছেদের নামে নব্য বিজেপি সরকারের ‘বুলডোজার নীতি’র...