Tuesday, June 23, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) ২০২৩ একদিনের ক্রিকেট বিশ্বকাপে জয়ের রথ ছুটছে ভারতের। লখনৌতে ইংল‍্যান্ডের বিরুদ্ধে ১০০ রানে জিতল রোহিত শর্মার দল। সৌজন্যে মহম্মদ শামি, যশপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব। একাই চার উইকেট নিলেন শামি।

২) মাঠেই মৃত্যু হল ২৯ বছরের আইস হকি খেলোয়াড় অ্যাডাম জনসন। নটিংহ্যাম বনাম শেফিল্ড স্টিলার্সের মধ‍্যে ছিল ম‍্যাচ। নটিংহ্যাম প্যান্থার্সের হয়ে খেলতেন জনসন। জানা যাচ্ছে, জনসনের ঘাড় কেটে যায় স্কেটের ব্লেডে। আর তাতেই মৃত্যু হয় জনসনের।

৩) ইংল‍্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমে লজ্জার নজির বিরাট কোহলির। শূন‍্যরানে আউট হতে আরও একটি নজির গড়েন কোহলি। বিশ্বকাপে প্রথম শূন‍্যরান কোহলির।

৪) ইংল‍্যান্ডের বিরুদ্ধে ৮৭ রান করেন রোহিত শর্মা। এই রান করতেই নজির গড়েন ভারত অধিনায়ক। আন্তর্জাতিক ক্রিকেটে ১৮০০০ রান পূরণ করলেন তিনি। এছাড়াও অধিনায়ক হিসাবে দেশকে ১০০টি ম্যাচে নেতৃত্ব দেওয়ার কৃতিত্ব অর্জন করলেন তিনি।

৫) একেবারে নিজের মেজাজে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। সম্প্রতি এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মাহি। সেখানে শুধু ভারতীয় দল নয় প্রেম-ভালোবাসা নিয়ে কথা বলেন ধোনি। থুরি, বলা ভালো অবিবাহিত পুরুষদের প্রেম করা নিয়ে পরামর্শ দেন ক‍্যাপ্টেন কুল। সোশ্যাল মিডিয়ায় যা ভাইরাল।

আরও পড়ুন:ব্রেকফাস্ট নিউজ: Breakfast news

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...