Thursday, May 21, 2026

মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত, আলিপুর জেল মিউজিয়ামে সংরক্ষণ করা হবে চালতাবাগান সর্বজনীনের দুর্গা মূর্তি

Date:

Share post:

অর্জুনপুর আমরা সবাই এবং টালা প্রত্যয় আগেই সংরক্ষিত হবে বলা হয়েছিল। জানা গিয়েছে, চালতাবাগান সর্বজনীনের প্রতিমা সংরক্ষণ করা হবে। চালতাবাগান সর্বজনীনের চোখ ধাঁধানো প্রতিমা রাখা থাকবে আলিপুর জেল মিউজিয়ামে। সাধারণ মানুষের জন্য দেখার ব্যবস্থা করা থাকবে। পুজোর ৭৯ বছরে যন্ত্র শিল্পীদের কুর্নিশ জানিয়েছিল চালতাবাগান। প্রতিমা বানিয়েছিলেন শিল্পী সুবল পাল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চালতাবাগানের প্রতিমা ২৭ অক্টোবর রেড রোডের কার্নিভালে হাজির করা হয়। সেই প্রতিমা খুব পছন্দ হয় মুখ্যমন্ত্রীর। নটরাজের আদলে পিতল রঙের প্রতিমাকে দেখে তিনি প্রতিমাটি সংরক্ষণের নির্দেশ দেন। এই নিয়ে চালতাবাগান সর্বজনীনের সম্পাদক মৌসম মুখোপাধ্যায় জানিয়েছেন, কার্নিভালের সময় মুখ্যমন্ত্রীর পছন্দ হয় মূর্তি। তিনি পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে দিয়ে খবর পাঠান সংগঠনের কাছে। তিনি বলেন, মুখ্যমন্ত্রী চাইছেন প্রতিমা সংরক্ষণ করা হোক।

প্রতিমা বিসর্জনের সব প্রস্তুতি করা হয়ে গিয়েছে। তার মাঝে মুখমন্ত্রীর এই সিদ্ধান্ত। ক্লাব কর্তারা বৈঠকে বসে সিদ্ধান্ত নেওয়া হয় প্রতিমা বিসর্জন হবে না। মুখ্যমন্ত্রীর ইচ্ছাকে মান্যতা দিয়ে আলিপুর জেল মিউজিয়ামে মূর্তি রাখা হবে বলেই জানানো হয়েছে। ক্লাব কর্তারা জানিয়েছেন, ক্লাবের তরফ থেকে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়েছে। হিডকো পরিচালিত আলিপুর জেল মিউজিয়ামে তিনটি প্রতিমা রাখা হবে।

আরও পড়ুন- সচিত্র ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হবে রাজ্যে, মঙ্গলে সর্বদল

Related articles

ঝাড়গ্রামে হাতির তাণ্ডব, ২৪ ঘণ্টায় জোড়া মৃত্যু! লোধাশুলিতে বন দফতরের গাড়ি ঠেলল ‘রামলাল’

ঝাড়গ্রামে ফের হাতির তাণ্ডব। ভাইরাল হল 'রামলাল'(Ramlal)-এর দাপটের ভিডিও। জঙ্গল এলাকার একটি গাড়িকে শুঁড় দিয়ে ঠেলে বেশ কিছুটা...

পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়: জীবন-জীবিকা রক্ষায় গর্জে উঠল তৃণমূল

পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ নয়— এই দাবি নিয়ে প্রতিবাদে গর্জে উঠল তৃণমূল কংগ্রেস। গরিব মানুষের জীবন-জীবিকা রক্ষায় বৃহস্পতিবার...

এক ইমেলেই ৮ হাজার ছাঁটাই! জুকারবার্গের ‘সাফাই’ ঘিরে উত্তাল নেটদুনিয়া 

এপ্রিলের শুরুতে একটি ইমেলে কাজ হারিয়েছিলেন ওরাকেলের ৩০ হাজার কর্মী। ১ মাসের মধ্যেই বুধবার মার্ক জুকারবার্গের মেটা একসঙ্গে...

ভারতে হঠাৎ বন্ধ ‘ককরোচ জনতা পার্টি’র এক্স হ্যান্ডল! কিন্তু কেন?

রাতারাতি ১৫ মিলিয়ন ফলোয়ারের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে ব্যাঙ্গাত্মক রাজনৈতিক দল ‘ককরোচ জনতা পার্টি'। একাধিক প্রশ্ন তুলেছে কেন্দ্রীয় সরকারের...