Tuesday, April 7, 2026

কিউ আর কোড থাকলেই বিক্রি করা যাবে পরিবেশ বান্ধব বাজি

Date:

Share post:

কালীপুজো ও দীপাবলির আগে এবারও রাজ্য জুড়ে বসতে চলেছে বাজি বাজার। কালীপুজোর ১৪ দিন আগেই পশ্চিমবঙ্গ বাজি শিল্প উন্নয়ন সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, মূলত তামিলনাড়ুর শিবকাশি থেকে আসা কিউ আর কোড যুক্ত গ্রিন বাজির নিয়ে রাজ্যে মোট ১০টি বাজার বসছে।

সেই বাজি বাজারগুলি হল- টালা পার্ক (কলকাতা), বেহালা ব্লাইন্ড স্কুল মাঠ (কলকাতা), বাইপাস কালিকাপুর মেট্রো ক্যাশ এন্ড ক্যারির বিপরীতের মাঠ (কলকাতা), শহীদ মিনার ময়দান (কলকাতা), ডুমুরজলা রিং রোড (হাওড়া), ঘাসবাগান (হাওড়া), মধ্য হাওড়া বাজি হাট (হাওড়া), শিলিগুড়ি (উত্তরবঙ্গ), পুরুলিয়া (দক্ষিণবঙ্গ), নবদ্বীপ (নদীয়া)। এ বছর রাজ্য ও কলকাতা পুলিশ এবং দমকলের তরফে রাজ্যের ৭৪১ জন বিক্রেতাকে বাজি বাজারে বাজি বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে।

ইতিমধ্যেই তামিলনাড়ুর শিবকাশি থেকে ১০০ ট্রাকে প্রায় ১০০ কুইন্টাল গ্রিন বাজি রাজ্যে এসেছে। আপাতত উলুবেড়িয়ায় গঙ্গার ধারে একটি ম্যাগাজিন বা স্টক গো ডাউনে ১০০ কুইন্টাল বাজি রাখা হয়েছে। প্রয়োজনে সেখান থেকেই তা নির্দিষ্ট সময়ে পৌছে যাবে শহরের বাজি বাজারে।

বড়বাজার বাজি ব্যবসায়ী সমিতির স্টকে সারা বছর শিবকাশির গ্রিন বাজির স্টক থাকে। তারা বছরে ৬০ কুইন্টাল মতো বাজির স্টক রাখে এবং তা শহীদ মিনারের বাজি বাজারে বিক্রি করে। এবার সমস্ত গ্রিন বাজির বাক্সে কিউ আর কোড বাধ্যতামূলক ভাবে থাকছে। অন্যথায় এবার তা বেআইনি বাজি বলেই গণ্য হবে।

Related articles

”রাজ্যে বহিরাগত ঢোকাচ্ছে বিজেপি”, চাকদা থেকে কেন্দ্রকে তোপ মমতার

''বহিরাগতদের বাংলায় নিয়ে এসে চক্রান্ত করছে বিজেপি'', চাকদহের মশড়া নবপল্লী মাঠের জনসভা থেকে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে ফের সরব...

কার গাফিলতিতে রাহুলের মৃত্যু? দুর্ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন লীনা-পুত্র অর্ক!

লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) সংস্থা ম্যাজিক মোমেন্টসের (Magic Moments) ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র (Bhole baba par karega)...

পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার CEO ক্যাম্পবেল উইলসন

মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার সিইও (Air India CEO) ক্যাম্পবেল উইলসন। গত সপ্তাহের বোর্ড মিটিংয়ে...

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...