Saturday, June 27, 2026

ম.র্মান্তিক! নিজের বাড়িতেই আ.ত্মহত্যা জামিল পুত্রের, কারণ নিয়ে ধোঁয়াশা

Date:

Share post:

মর্মান্তিক পরিণতি পাকিস্তানের (Pakistan) জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা তারিক জামিলের (Tariq Jamil) ছেলে আসিম জামিলের (Asim Jamil)। জানা গিয়েছে, আসিম নিজের বাড়ির জিমেই বুকে গুলি করে আত্মহত্যা করেন। এদিকে ছেলের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন মাওলানা তারিক জামিল নিজেই। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, আমার ছেলের তুলাম্বাতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে। এমন পরিস্থিতিতে আপনাদের কাছে অনুরোধ, আমার ছেলের জন্য প্রার্থনা করবেন। পাকিস্তানের এক সংবাদমাধ্যম জানিয়েছে, রবিবার পাঞ্জাবের খানেওয়াল জেলার তুলাম্বায় নিজের জিমেই আত্মহত্যার পথ বেছে নেন তিনি। পরে তাকে উদ্ধার করে দ্রুত তুলাম্বা হাসপাতালে নিয়ে গেলেও লাভের লাভ হয়নি। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তবে আসিম কী কারণে আত্মহত্যার পথ বেছে নিলেন সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। পাকিস্তানের মুলতানের আঞ্চলিক পুলিশের এক কর্মকর্তা জানান, আসিম নিজের বাড়ির জিমেই বুকে গুলি করে আত্মহত্যা করেন। সিসিটিভি ফুটেজে তাঁকে বুকে গুলি করতে দেখা যায়। পুলিশ আরও জানিয়েছে, আসিম মানসিকভাবে অসুস্থ ছিলেন। অনেক বছর ধরে তাঁর চিকিৎসা চলছিল। তবে এটা আত্মহত্যা নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

 

 

 

 

Related articles

এবার সাইবার জালিয়াতির শিকার কল্যাণ! অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা

তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) ব্যাংক একাউন্ট থেকে উধাও (Bank account scam) হয়ে...

মর্মান্তিক! তারাতলা গুদাম বিপর্যয়ে প্রাণ হারালেন ৩ ভাই

এক দুর্ঘটনা কেড়ে নিল তিন ভাইয়ের প্রাণ। কাজের সন্ধানে বিহারের মুঙ্গের থেকে কলকাতা এসেছিলেন এক পরিবারের ৬ সদস্য।...

দেখে নিন আজ কোন শহরে কত দামে মিলছে পেট্রোল ডিজেল

পেট্রোল-ডিজেলের দামের (Petrol and Diesel Price) দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শনিবার...

‘রাওলাট আইনের ২০২৬ সংস্করণ’: বিজেপি সরকারের নতুন বিলকে তীব্র আক্রমণ কুণালের

জনগণের নিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে বিজেপি সরকার যে নতুন বিল (West Bengal Public Safety and Control of...