Tuesday, June 23, 2026

পু.ড়েছে শরীরের ৯৫ শতাংশ! কেরল বি.স্ফোরণকাণ্ডে মৃ.ত্যু না.বালিকার

Date:

Share post:

কেরলের (Kerala) এর্নাকুলাম জেলার (Ernakulam) কালামাসেরি এলাকায় বিস্ফোরণের ঘটনায় আরও এক জনের মৃত্যু হয়েছে বলে খবর। সোমবার ভোরে ১২ বছরের এক নাবালিকার মৃত্যুর খবর সামনে এসেছে। এই নিয়ে বিস্ফোরণকাণ্ডে মোট তিন জনের মৃত্যু হয়েছে বলে খবর। দুর্ঘটনায় আহত ৫০ জনেরও বেশি। অন্যদিকে, প্রাথমিক তদন্তের পরই তদন্তকারীদের একাংশ জানান, বিস্ফোরণের তীব্রতা বাড়ানোর জন্য আইইডি (IED) ব্যবহার করা হয়েছিল। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে জাতীয় এনআইএ (NIA)।

পুলিশ সূত্রে খবর নিহত নাবালিকার নাম লিবিনা। বিস্ফোরণের জেরে তার শরীরের ৯৫ শতাংশই পুড়ে গিয়েছিল বলে খবর। এদিকে, ভেন্টিলেশন সাপোর্ট-এ রাখা হলেও নাবালিকার শারীরিক পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছিল। রবিবার বিস্ফোরণের পর ঘটনাস্থলেই মারা গিয়েছিলেন এক জন মহিলা। পরে হাসপাতালে মারা যান ৫৫ বছরের আরও এক জন মহিলা। কালামাসেরি মেডিক্যাল কলেজের অন্যতম শীর্ষ আধিকারিক রবিবারই জানিয়েছিলেন, তাঁদের হাসপাতালে আহতদের মধ্যে দশ জন ভর্তি রয়েছেন। আহতদের মধ্যে দু’জন ভেন্টিলেশনে রয়েছেন। আর এক জনের অবস্থা অতি সঙ্কটজনক।

উল্লেখ্য, কেরলের কোচি শহর থেকে ১০ কিলোমিটার দূরে কালামাসেরিতে তিন দিন ধরে একটি ধর্মীয় সম্মেলন চলছিল। রবিবার ছিল তার শেষ দিন। সেই অনুষ্ঠানেই যোগ দিয়েছিলেন প্রায় ২,০০০ জন। প্রার্থনার মাঝেই সকাল ৯টা ৪৭ মিনিট নাগাদ প্রথম বিস্ফোরণ হয়। এক মিনিটে পর পর প্রায় তিনটি বিস্ফোরণ ঘটে। এই ঘটনার কয়েক ঘণ্টা পর বিস্ফোরণের দায় স্বীকার করে কেরল পুলিশের কাছে আত্মসমর্পণ করেন ৪৮ বছরের এক ব্যক্তি। নাম ডোমিনিক মার্টিন। তিনিই এই বিস্ফোরণের নেপথ্যে কি না, তা অবশ্য এখনও নিশ্চিত করেনি পুলিশ। এদিকে, বিস্ফোরণের তদন্তের জন্য ২০ জন সদস্যের দল তৈরি করার কথা জানিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।

 

 

 

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...