Tuesday, June 23, 2026

হরিদেবপুরে ডেপুটি কমিশনারের ঝু.লন্ত দেহ উদ্ধার ঘিরে চা.ঞ্চল্য

Date:

Share post:

হরিদেবপুরে (Haridevpur) ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার এক ব্যক্তি। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলেও, তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম আভাস কুমার পাল (Avas kumar Paul)। তিনি কেন্দ্রীয় সরকারের কমার্শিয়াল ট্যাক্স বিভাগে ডেপুটি কমিশনার পদে কর্মরত ছিলেন। রবিবার সকালে শ্বশুরবাড়ি থেকে একাই হরিদেবপুরের আর এন টেগোর রোডে নিজের বাড়িতে ফেরেন আভাস।

বিকেলের দিকে বাড়িতে গিয়ে এক প্রতিবেশি দেখেন, দরজা ভিতরে থেকে বন্ধ। কোনও সাড়াশব্দ নেই। আভাসের স্ত্রীকে খবর দেন তিনি। সন্দেহ হওয়াতে ১০০ ডায়ালে ফোন যায় লালবাজারে।

ঘটনাস্থলে পৌঁছয় হরিদেবপুর থানা পুলিশ। দরজা ভেঙে ঘরে ঢুকে দেখা যায়, গলায় গামছা ফাঁস লাগিয়ে সিলিং ফ্যান থেকে ঝুলছেন ওই ব্যক্তি! দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয় এমআর বাঙুর হাসপাতালে। দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। প্রাথমিক ভাবে আত্মহত্যা অনুমান পুলিশের।

 

 

 

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...