Thursday, June 25, 2026

অন্ধ্রপ্রদেশ ট্রেন দু.র্ঘটনায় লাফিয়ে বাড়ছে মৃ.তের সংখ্যা! ক্ষ.তিপূরণের ঘোষণা রেলের

Date:

Share post:

ওড়িশার বালেশ্বরের পর এবার অন্ধ্রপ্রদেশ (Andhra Pradesh)। রবিবার বিজয়নগরম জেলায় প্যাসেঞ্জার ট্রেনের (Passenger Train) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ এক্সপ্রেস ট্রেনের (Express Train)। ইতিমধ্যে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৩ জনের। আহত কমপক্ষে ৫০ জন। তবে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। রেল সূত্রে জানা গিয়েছে, কর্মীদের ভুলেই এই দুর্ঘটনা। এদিকে প্রধানমন্ত্রীর দফতরের তরফে জানানো হয়েছে, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে ইতিমধ্যে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। এদিকে মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী। দুর্ঘটনায় রেলকে এক হাত নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দ্রুত তদন্তের দাবি জানিয়ে মমতার প্রশ্ন, ‘‘কবে ঘুম থেকে জাগবে রেল?’’ ইতিমধ্যে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) টুইট করে জানিয়েছেন, দুর্ঘটনায় মৃতদের ১০ লক্ষ, গুরুতর আহতদের দু’লক্ষ এবং সামান্য আহত যারা হয়েছেন তাঁদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। অন্যদিকে এই খবর পাওয়া মাত্রই রবিবার রাতে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর নির্দেশে ঘটনাস্থলে পৌঁছয় প্রচুর অ্যাম্বুলেন্স। জোরকদমে শুরু হয় উদ্ধারকাজ। পাশাপাশি রেলের তরফ থেকেও চালু করা হয়েছে একাধিক হেল্পলাইন নম্বর।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এদিন সিগন্যালের ভুলেই বিশাখাপত্তনম বিজয়গড় প্যাসেঞ্জার ট্রেনের সঙ্গে একই লাইনে চলে আসে বিশাখাপত্তনম পালাসা এক্সপ্রেস ট্রেনটি। লাইন ব্রেকের জন্য অন্ধ্রের ভিজিয়াঙ্গারামের কাছে দাঁড়িয়েছিল প্যাসেঞ্জার ট্রেনটি। সেই সময়ে তাকে ধাক্কা মারে এক্সপ্রেস ট্রেনটি। এর ফলে প্যাসেঞ্জার ট্রেনের ৩টি বগি লাইনচ্যুত হয়ে যায়। উল্লেখ্য, মাস কয়েক আগেই বালেশ্বরে দু’টি ট্রেন এবং একটি মালগাড়ির সংঘর্ষে প্রাণ হারিয়েছিলেন কমপক্ষে ২৮০ জন। এবার সেই দুর্ঘটনার পুনরাবৃত্তি অন্ধ্রপ্রদেশে। জানা গিয়েছে, রবিবার প্যাসেঞ্জার ট্রেনটি বিশাখাপত্তনম থেকে রায়গড়া যাচ্ছিল। কিন্তু আচমকাই ওভারহেড তার ছিঁড়ে যাওয়ায় ট্রেনটি দাঁড়িয়ে পড়ে। তখন তাতে এসে ধাক্কা দেয় পালাসা এক্সপ্রেস। বিশাখাপত্তনম থেকে পালাসা যাচ্ছিল ট্রেনটি। ধাক্কার ফলে প্যাসেঞ্জার ট্রেনটির তিনটি কামরা লাইনচ্যুত হয়ে পড়ে।

এদিকে, ট্রেন দুর্ঘটনার জেরে এদিন একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। একাধিক ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে। ওই লাইনে রেল পরিষেবা কার্যত ব্যহত হয়েছে। কোন ট্রেনগুলি বাতিল হয়েছে, আর কোনগুলির যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে, দেখে নেওয়া যাক…

সোমবার বাতিল ট্রেনগুলি হল

০৮৫২৭ রায়পুর-বিশাখাপত্তনম প্যাসেঞ্জার স্পেশাল ও ০৮৫২৮ বিশাখাপত্তনম-রায়পুর প্যাসেঞ্জার স্পেশাল ।

যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে যে ট্রেনগুলির

১১০২০ ভুবনেশ্বর-মুম্বই কোনারক এক্সপ্রেস, ১২৭০৩ হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনামা এক্সপ্রেস, ১২২৪৫ হাওড়া-বেঙ্গালুরু দুরন্ত এক্সপ্রেস, ০৩৩৫৭ বারউনি-কোয়েম্বাটুর স্পেশাল

এছাড়া, বেশ কিছু ট্রেনের যাত্রাপথও সংক্ষিপ্ত করা হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল ২০৮০৯ সম্বলপুর-হুজুর সাহিব নান্দেদ সুপারফাস্ট ট্রেন। এই ট্রেনটি বিজয়নগরম পর্যন্ত গিয়ে ফের সম্বলপুর ফিরবে। আর ১৭৪৭৯ পুরী-তিরুপতি এক্সপ্রেস বালুগাঁও স্টেশন পর্যন্ত যাবে।

এদিকে ঘটনাস্থলের বিভিন্ন ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। দেখা গিয়েছে লাইনচ্যুত হয়ে পড়ে রয়েছে ট্রেনের কামরা। সেখানে জড়ো হয়েছেন বহু মানুষ। উদ্ধারকাজে হাত লাগান স্থানীয়রা। এদিকে ইস্ট কোস্ট রেলওয়ের তরফে হেলপ লাইন নম্বর প্রকাশ করা হয়েছে। ভুবনেশ্বরের হেল্পলাইন নম্বর ০৬৭৪-২৩০১৬২৫, ২৩০১৫২৫, বিশাখাপত্তনমের হেল্পলাইন নম্বর ০৮৯১-২৮৮৫৯১৪।

 

 

 

 

Related articles

অমরনাথ যাত্রার আগেই ভাড়া নির্ধারণ করে নির্দেশিকা জম্মু-কাশ্মীর প্রশাসনের

আগামী ৩ জুলাই শুরু হচ্ছে চলতি বছরের অমরনাথ যাত্রা(Shri Amarnath Yatra) । যাত্রীদের সুবিধার জন্য এবার আগেই বিভিন্ন...

বিচ্ছিন্ন সিকিম-কালিম্পং যোগাযোগ, ভোগান্তিতে জনজীবন

প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার জেরে বিপর্যস্ত পাহাড়ি জনজীবন। আটকে বহু পর্যটক।একাধিক রাস্তায় ধস নামার পাশাপাশি বৃহস্পতিবার ভোরে...

FIFA World Cup: সহজ জয়ে নকআউটে ব্রাজিল, ম্যাচ শেষে আবেগে ভাসলন নেইমার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্বে উঠল ব্রাজিল(Brazil)। জোড়া গোল ভিনিসিয়াস...

”কণ্ঠস্বর আমার, কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

”কণ্ঠস্বর আমার। আমি তো অস্বীকার করিনি। তার পরেও কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে উস্কানিমূলক মন্তব্য মামলায় সিআইডি-র সিদ্ধান্তের...