Tuesday, June 23, 2026

“শামি ভালো খেললে আমারই মঙ্গল”: ফের বি.স্ফোরক হাসিন জাহান

Date:

Share post:

সম্প্রতি বিবাহবিচ্ছেদের (Divorce) মামলা ঠুকেছেন। সময় যত গড়িয়েছে ততই বেড়েছে দূরত্ব। এবার বেফাঁস মন্তব্য করে ফের সংবাদ শিরোনামে হাসিন জাহান (Haseen Jahan)। তিনি সাফ জানান, “শামি (Md Shami) যত ভাল খেলবে, যত টাকা আয় করবে, আমার তত ভাল। আদালত আমার এবং মেয়ের ভবিষ্যৎ সুরক্ষিত করবে।” রবিবার লখনউয়ের মাটিতে বল হাতে ইংল্যান্ড ব্যাটারদের তখন রীতিমতো নাস্তানাবুদ করছেন শামি। আর সেইসময় দিল্লিতে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে ব্যস্ত হাসিন। সেই সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শামির খেলা নিয়ে নয়, তাঁর মোটা টাকা উপার্জন নিয়েই সরব হলেন হাসিন জাহান।

বিশ্বকাপের আগেই আদালতে যেতে হয় মহম্মদ শামিকে। বধূ নির্যাতনের মামলায় প্রথম বার আদালতে হাজিরা দিতে হয়েছিল তাঁকে। এরপর বিচারক শামিকে জামিন দেন। তবে বিশ্বকাপে ভারতীয় পেসারের পারফরম্যান্স নিয়ে লাফালাফি না করলেও শামি ভালো খেলায় খুশি হাসিন। হাসিন বলেন, ক্রিকেট নিয়ে তেমন কোনও উৎসাহ নেই। শামির সঙ্গে সম্পর্ক থাকলেও তিনি ইডেনে গিয়েছেন মাত্র এক বার। হাসিন বলেন, ক্রিকেট আমার খুব একটা পছন্দ নয়। খেলা দেখি না। তবে বিদেশে খেলা থাকলে শামি তাঁকে নিয়ে যেতেন না বলেও অভিযোগ করে হাসিন বলেন, আমি শামির সঙ্গে বিদেশে যেতে চাইতাম। কিন্তু ও আমাকে নিয়ে যেত না। উল্লেখ্য, ২০১৪ সালের ৬ জুন শামি হাসিনকে বিয়ে করেন। তবে বর্তমানে সেই সম্পর্ক তলানিতে ঠেকেছে। এদিকে শামি নিজের মেয়ের দিকেও নজর দেন না বলে অভিযোগ তুলেছেন হাসিন। তাঁর অভিযোগ, কত করে বলছি মেয়েকে একটা ভাল স্কুলে ভর্তি করতে। ওর সে দিকে কোনও নজর নেই। ও শুধুমাত্র নিজের জন্যই ক্রিকেট খেলে।

যদিও এ সব থেকে এখন অনেক দূরে মহম্মদ শামি। তাঁর পারফরম্যান্স বিপক্ষ দলকে রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছেন। তবে হাসিন ক্রিকেটার শামির সঙ্গে মানুষ শামিকে গুলিয়ে ফেলতে একেবারেই রাজি নন। হাসিন বলেন, ক্রিকেটার শামি আর মানুষ শামিকে গুলিয়ে ফেললে চলবে না। ও ভাল ক্রিকেটার হতে পারে। তবে মানুষ শামির বিরুদ্ধে আমার লড়াই।

 

 

 

Related articles

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...