Monday, April 6, 2026

যুব সম্প্রদায়কে সপ্তাহে ৭০ ঘন্টা কাজ করার পরামর্শ নারায়ণ মূর্তির! সমালোচনা তৃণমূলের

Date:

Share post:

দেশের উৎপাদনশীলতাকে বাড়াতে সপ্তাহে ৭০ ঘণ্টা কাজ করতে হবে যুব সম্প্রদায়কে। অর্থাৎ সপ্তাহে দু’দিন ছুটি থাকলে প্রতিদিন ১৪ ঘণ্টা কাজ করতে হবে ভারতের যুব সম্প্রদায়কে। এই পরিশ্রম করতে না পারার কারণেই অন্যান্য উন্নয়নশীল দেশের সঙ্গে পাল্লা দিতে পারছে না ভারত। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এমনই মন্তব্য করেছেন ভারতের দ্বিতীয় তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি।

তাঁর এই মন্তব্যে ইতিমধ্যেই ক্ষুব্ধ নেটিজেনরা। দেশের তরুণ প্রজন্মকে ৭০ ঘণ্টা কাজের পরামর্শ দিয়ে বিরোধীদের চরম সমালোচনার মুখে পড়লেন নারায়ন মূর্তি। তার এই মন্তব্যের সমালোচনা করে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার মুখ্য সচেতক সুখেন্দুশেখর রায় বলেন, “নারায়ণ মূর্তি কর্মীদের জন্য সপ্তাহে ৭০ ঘন্টা কাজের সময় ​​নির্ধারণ করেছেন। তাকে কোম্পানির ৭০ শতাংশ মুনাফাও কর্মচারীদের মধ্যে বিতরণের জন্য নির্ধারণ করতে দিন যারা এর জন্য স্বেচ্ছাসেবক এবং তাদের ব্যক্তিগত এবং পারিবারিক জীবন উৎসর্গ করে। অন্যথায় এটা হবে উৎপাদনশীলতার নামে দাসত্বের প্রত্যাবর্তন।”

আরও পড়ুন- পশ্চিম বর্ধমানের সালানপুরে বি.ধ্বংসী অ.গ্নিকাণ্ড, পু.ড়ে ছাই বাইকের শোরুম

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...