Sunday, April 5, 2026

সকাল থেকে টানা জে.রার মুখে জ্যোতিপ্রিয় মল্লিক

Date:

Share post:

শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় সোমবার রাতেই হাসপাতাল থেকে সিজিওতে (CGO)নিয়ে যাওয়া হয় প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে(Jyotipriya Mallick)। আজ সকাল হতে না হতেই ED আধিকারিকরা তাঁকে জেরা করতে শুরু করেছেন বলে খবর।

ইডি সূত্রে জানা যাচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিকের জন্য আলাদা সেলের ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তার দায়িত্বে ২জন কেন্দ্রীয় জওয়ান ও ১ জন রাজ্য পুলিশের কনস্টেবল রয়েছেন। রাতেই সিজিওতে পৌঁছে যান মন্ত্রী কন্যা। আদালত আগেই জানিয়েছিল যে জ্যোতিপ্রিয় মল্লিককে বাড়ি থেকেই পোশাক আর খাবার দেওয়া হবে। সেই সব নিয়ে রাতে ইডি দফতরে যান প্রিয়দর্শিনী। রাতে বাড়ির খাবার খাওয়ার পর সকালে ব্রেকফাস্টে লিকার চা আর পাউরুটি খেয়েছেন জ্যোতিপ্রিয়। রেশন বণ্টন (Ration Distribution Scam) মামলায় আগামী ১০ দিন নিজেদের হেফাজতে রেখেই মন্ত্রীকে জেরা করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইতিমধ্যেই জ্যোতিপ্রিয় কন্যা এবং তাঁর স্ত্রীর ব্যাংকের লকারের চাবি বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি গতকাল নথি নিয়ে সল্টলেকে উপস্থিত হন জ্যোতিপ্রিয় মল্লিকের দাদাও। ধৃত বাকিবুরের সঙ্গে মুখোমুখি বসিয়ে আজ মন্ত্রীকে জেরা করা হবে কিনা তা এখনও স্পষ্ট নয়।

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...