Thursday, June 25, 2026

ফের রক্তাক্ত মণিপুর, জঙ্গিদের গুলিতে মৃত পুলিশ আধিকারিক

Date:

Share post:

অশান্তি থামার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না উত্তর-পূর্বের রাজ্য মণিপুরে(Manipur)। এবার সেখানে হিংসার কবলে পড়ে প্রাণ গেল এক পুলিশ আধিকারিকের। জানা গিয়েছে, মণিপুরে জঙ্গিদের গুলিতে যে পুলিশ আধিকারিকের মৃত্যু হয়েছে তাঁর নাম চিংথাম আনন্দ। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বিরেন সিং(N Biren Singh)। অপরাধীদের খুঁজে দ্রুত শাস্তি দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

সংবাদমাধ্যম সূত্রের খবর, মঙ্গলবার সকালে মণিপুরের(Manipur) সীমান্তবর্তী মোরেহ শহরে ঘটনাটি ঘটে। মৃত চিংথাম আনন্দ মোরেহর সাব ডিভিশনাল অফিসার পদে কর্মরত ছিলেন। এদিন চিংথাম শহরের উত্তরাঞ্চলে নির্মীয়মাণ হেলিপ্যাড পরিদর্শনে গিয়েছিলেন। সেই সময় তাঁর উপর হামলা চালায় আততায়ীরা। দুষ্কৃতীদের গুলিতে আহত অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়। দুষ্কৃতীদের খুঁজতে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। এই মৃত্যুর বিষয়টি প্রকাশ্যে আসার পর এক্স হ্যান্ডেলে শোক প্রকাশ করে কড়া বার্তা দেন মণিপুরের মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, “ঘটনার কথা শুনে আমি মর্মাহত। আজ সকালে ঠাণ্ডা মাথায় খুন করা হয়েছে এসডিপিও চিংথাম আনন্দকে। তাঁর কাজের প্রতি নিষ্ঠা ও সাধারণ মানুষকে রক্ষা করার প্রচেষ্টা চির স্মরণীয় হয়ে থাকবে। অপরাধীরা উচিত শাস্তি পাবে।”

উল্লেখ্য, কয়েকদিন আগেই মণিপুরে শান্তি ফিরছে বলে জানিয়েছিল বিরেন সিংয়ের সরকার। কিন্তু বাস্তব চিত্র অন্য কথা বলছে। সেপ্টেম্বর মাসেই নিজের বাড়ি থেকে অপহরণ করা হয় থাংথাং কম নামে এক সেনাকর্মীকে। মাথায় গুলি করে খুন করা তাঁকে। গত ছয় মাস ধরে কুকি-মেতেই গোষ্ঠী হিংসায় জ্বলছে মণিপুর। এখনও সেখানে প্রাণহানির ঘটনা ঘটছে।

Related articles

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...

দুর্নীতি ঠেকাতে জোড়া বিল আনছে রাজ্য: উদ্দেশ্য নিয়ে তুঙ্গে তরজা

ক্ষমতায় আসার পর থেকে বাংলায় বুলডোজার নীতি কার্যকর করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি সরকার। আদালতের আদেশে সেই নিয়মে...

আমরা বেইমান নই: “যাঁরা দিদির সঙ্গে থাকছেন” তাঁদের নিয়ে বিশেষ কর্মিসভার ডাক কুণালের

গত কয়েকদিনের মধ্যে বেলেঘাটার বিধায়ক তথা তৃণমূলের (TMC) উত্তর কলকাতা জেলার সভাপতি কুণাল ঘোষ (Kunal Ghosh) একাধিকবার বলেছেন,...