Thursday, June 25, 2026

টাটাদের ক্ষ.তিপূরণ সিপিএমের কোষাগার থেকে দেওয়া উচিত, তো.প কুণালের

Date:

Share post:

সিঙ্গুরে ন্যানো গাড়ি তৈরির কারখানা না হওয়ার খেসারত দিতে হচ্ছে রাজ্য সরকারকে। টাটা মোটরসের সঙ্গে চুক্তি ভাঙে রাজ্যের শিল্প উন্নয়ন নিগম। এরপর থেকেই আইনি লড়াই চলছিল। সোমবার সেই রায়ই গিয়েছে টাটার পক্ষে। সুদ-আসল মিলিয়ে প্রায় ১ হাজার ৬০০ কোটি টাকা দিতে হবে রাজ্যকে। যদিও শাসকদল এর জন্য কাঠগড়ায় তুলেছে সিপিএমকে।এই প্রসঙ্গে মঙ্গলবার তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের সাফ কথা , সিপিএমের কোষাগার থেকে দেওয়া উচিত এই ক্ষতিপূরণ।এর নেপথ্যে যুক্তিও দিয়েছেন কুণাল।

তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক বলেন, সিঙ্গুরের জমি অধিগ্রহণ তো অবৈধ। সেটা তো সুপ্রিম কোর্ট বলেই দিয়েছে। মমতা তো বলেছিলেন শিল্প হবে। কিন্তু, তিন ফসলি জমিকে জোর করে অধিগ্রহণ করে এভাবে হতে পারে না। বামদের শরিকরাই বিরোধিতা করেছিল। সিপিএমের দখলদারির বিরোধী ছিলেন খোদ প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। সিপিএমের কোষাগার থেকেই এই ক্ষতিপূরণ দেওয়া উচিত। ৩৪ বছর মানুষকে লুঠ করে, অত্যাচার করে প্রচুর রাজপ্রাসাদ বানিয়েছে সিপিএম। সেই রাজপ্রাসাদ বিক্রি করে এই ক্ষতিপূরণ দেওয়া উচিত।

প্রসঙ্গত, আগেই সিঙ্গুরে টাটা গাড়ি কারখানার জন্য রাজ্য সরকারের জমি অধিগ্রহণকে ‘অবৈধ’ বলে রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। জমি অধিগ্রহণ মামলায় হেরে গিয়েছিল টাটা মোটরস। এদিন সে কথাই ফের মনে করিয়ে দেন কুণাল। এদিকে আরবিট্রাল ট্রাইব্যুনালের এই রায়ের বিরুদ্ধে রাজ্য শীর্ষ আদালতে যাবে কি না তা নিয়েও চলছে জল্পনা।

 

Related articles

জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় মৃত্যু মিছিল, শোকপ্রকাশ মোদির

এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে জোড়া ভূমিকম্পে তছনছ ভেনেজুয়েলা (Earthquake in Venezuela)। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার একের পর এক...

অমরনাথ যাত্রার আগেই ভাড়া নির্ধারণ করে নির্দেশিকা জম্মু-কাশ্মীর প্রশাসনের

আগামী ৩ জুলাই শুরু হচ্ছে চলতি বছরের অমরনাথ যাত্রা(Shri Amarnath Yatra) । যাত্রীদের সুবিধার জন্য এবার আগেই বিভিন্ন...

বিচ্ছিন্ন সিকিম-কালিম্পং যোগাযোগ, ভোগান্তিতে জনজীবন

প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার জেরে বিপর্যস্ত পাহাড়ি জনজীবন। আটকে বহু পর্যটক।একাধিক রাস্তায় ধস নামার পাশাপাশি বৃহস্পতিবার ভোরে...

FIFA World Cup: সহজ জয়ে নকআউটে ব্রাজিল, ম্যাচ শেষে আবেগে ভাসলন নেইমার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্বে উঠল ব্রাজিল(Brazil)। জোড়া গোল ভিনিসিয়াস...