Thursday, June 25, 2026

বিশ্বকাপের মাঝেই আইপিএল কে.লেঙ্কারি! নাম জড়ালো বলিউড গায়ক বাদশার

Date:

Share post:

মধ্যগগনে বিশ্বকাপ (CWC 2023)। সেমিফাইনালে ওঠার রাস্তা প্রায় পাকা করে ফেলেছে টিম ইন্ডিয়া (Indian Cricket Team)। সবার নজর যখন বাইশ গজের বিশ্বযুদ্ধে, ঠিক তখনই শিরোনামে জায়গা করে নিল আইপিএল কেলেঙ্কারি (IPL Scam)। এবার বেটিং অ্যাপে (Betting App) ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রচার করার অভিযোগ উঠল বলিউড গায়ক বাদশার (Badshah) বিরুদ্ধে। নাম জড়ালো অভিনেতা সঞ্জয় দত্ত (Sanjay Dutt) সহ আরও অনেকের।

ভারতের মাটিতে চলছে ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ (CWC 2023)। হাফ ডজন ম্যাচ জিতে লিগ টেবিলের শীর্ষে রোহিত ব্রিগেড। এবছর বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার ভারত। প্রতিটি ম্যাচেই ফ্যানেদের সেই উন্মাদনা চোখে পড়েছে। এই মরশুমে আচমকাই শিরোনামে চলে এল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)। BCCI এর কাছ থেকে আইপিএলের প্রপার্টি রাইটস কিনেছে ভায়াকম ১৮। তারাই মোবাইল অ্যাপে এই টুর্নামেন্টের সব ম্যাচ দেখাতে পারবে। কিন্তু একটি অনলাইন জুয়া সংস্থা তাদের অ্যাপে এই ম্যাচ দেখাচ্ছে বলে অভিযোগ তুলেছে এই সংস্থা। এবং সব থেকে বড় কথা হল সেই সংশ্লিষ্ট অ্যাপের হয়ে প্রচার করতে দেখা গেছে বলিউডি গায়ক বাদশা, অভিনেতা সঞ্জয় দত্ত সহ আরও অনেককে। এই কারণেই মুম্বই পুলিশের কাছে তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এই তালিকায় ৪০ জন খ্যাতনামা ব্যক্তি আছেন বলেও সূত্র মারফত জানা যাচ্ছে।

Related articles

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...