Friday, April 3, 2026

বিমান চালকদের মাউথ ওয়াশ, টুথ জেল ব্যবহারে নিষেধাজ্ঞা DGCA-এর

Date:

Share post:

বিমান চালকদের জন্য এবার নয়া নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় উড়ান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ। তাদের তরফে জানানো হয়েছে, বিমান চালকরা মাউথ ওয়াশ, টুথ জেলের মতো কোনও পদার্থ ব্যবহার করতে পারবেন না যাতে অ্যালকোহল রয়েছে। এবিষয়ে পরীক্ষা নিরিক্ষার জন্য একটি সংশোধিত মানদণ্ড প্রকাশ করা হয়েছে ডিজিসিএ’র তরফে।

বুধবার জারি করা এক বিবৃতিতে ডিজিসিএ জানিয়েছে, অ্যালকোহলযুক্ত উপাদানের সাথে মাউথওয়াশ বা টুথ জেল ব্যবহার করলে ব্রেথ অ্যানালাইজার টেস্টে ইতিবাচক ফলাফল হতে পারে। বিমান পরিবহণ আরও নিরাপদ করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ডিজিসিএ জানিয়েছে, বাণিজ্যিক বিমান পরিবহণ সংস্থার থেকে প্রাপ্ত পরামর্শের ভিত্তিতেই এই বিধিনিষেধ জারি হয়েছে। প্রথমে পারফিউমকেও-এর অন্তর্ভুক্ত করা হলেও চূড়ান্ত তালিকায় সেটিকে বাদ দেওয়া হয়। গত ৩০ অক্টোবর জারি করা এই নির্দেশিকায় বিমান নিয়ন্ত্রক সংস্থার তরফে জানানো হয়েছে, “বিমান ক্রুদের কোনও সদস্য কোনও ওষুধ/ফর্মুলেশন সেবন করবেন না বা মাউথওয়াশ/টুথ জেল বা অ্যালকোহল রয়েছে এমন কোনও পণ্য ব্যবহার করবেন না। যে কোনো ক্রু সদস্যকে এই ধরনের ওষুধ গ্রহণ করার আগে কোম্পানির চিকিত্সকের সাথে পরামর্শ করতে হবে।

ডিজিসিএ-এর মতে, ফুয়েল সেল প্রযুক্তি সহ শ্বাস বিশ্লেষক সরঞ্জাম ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এবং এজেন্সিগুলির পর্যবেক্ষণ ও পরিদর্শনের একটি প্রক্রিয়া শুরু করা হয়েছে। বিমান সংস্থাগুলিকে সুবিধা দেওয়ার জন্য, DGCA ব্রেথ অ্যানালাইজার পরীক্ষার অধীনে ইউনিটগুলির সুযোগ বাড়িয়েছে। ফ্লাইট ডিউটি নেওয়ার আগে ক্রু এবং সাপোর্ট স্টাফের প্রতিটি সদস্যকে বিমানবন্দরে এই শ্বাস পরীক্ষা করাতে হবে।

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...