Friday, April 3, 2026

৭২ হাজার কোটি টাকা আয়, ৩ লক্ষ কর্ম সংস্থান! বাংলার দুর্গাপুজো ‘মডেল’: মুখ্যমন্ত্রী

Date:

Share post:

অর্থনৈতিক কর্মকান্ড ও কর্মসংস্থানের নিরিখে চলতি বছরের পুজো নতুন উচ্চতা স্পর্শ করেছে। বুধবার, নবান্নে (Nabanna) জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। চলতি বছরে পুজোকে ঘিরে ৭২ হাজার কোটি টাকার আর্থিক লেনদেন হয়েছে এবং তিন লক্ষ মানুষের কর্মসংস্থান হয়েছে। ব্রিটিশ কাউন্সিলের প্রাথমিক সমীক্ষা রিপোর্টে এই তথ্য উঠে এসেছে বলে জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর আশা, সমীক্ষার চূড়ান্ত ফলে এই পরিমাণ ৮০ থেকে ৮৫ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে। বিরোধীদের কটাক্ষের মোক্ষম জবাব দিয়ে মমতা বলেন, ৩০০ কোটি টাকা খরচ করে যদি ৭২ হাজার কোটি টাকা আয় হয়, সেটা মডেল হওয়া উচিত।

গত বছর পুজোকে ঘিরে আর্থিক কর্মকাণ্ডের পরিমাণ ৩৮ হাজার কোটি টাকা ছিল বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। মমতা বলেন, “পুজো খুব শান্তিতে, সকলের সহযোগিতায় সুন্দরভাবে অতিবাহিত হয়েছে। এবার পুজো যে উচ্চতায় উঠেছে, আগামীদিনে আমরা আরও ভালোভাবে করব। ব্রিটিশ কাউন্সিল একটা রিসার্চ করেছে। আগেরবারে বলেছিল ৩৮ হাজার কোটি টাকা বিজনেস করেছে, এবার বলেছে অফিসিয়ালি ৭২ হাজার কোটি টাকা। তবে আমার ধারণা ৮০-৮৫ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে। টাকাটা মানুষের হাতেই যাবে। প্রায় ৩ লক্ষ কর্মসংস্থান তৈরি হয়েছে। গরিব মানুষগুলো, যাঁরা লোকশিল্পী, তাঁদের কাছে বড় পাওনা। বাংলাকে নানাভাবে তাঁরা তুলে ধরেছেন।“ পুজো কমিটিকে অনুদান দেওয়া নিয়ে রাজ্যকে নিশানা করে বিরোধীরা। তার পাল্টা মমতা এদিন বলেন, ৩০০ কোটি টাকা খরচ করে যদি ৭২ হাজার কোটি টাকা আয় হয়, সেটা মডেল হওয়া উচিত।

শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে পুজো এবং কার্নিভালের আয়োজনের জন্য পুলিশ প্রশাসনের পাশাপাশি মুখ্যমন্ত্রী রাজ্যের আপামর বাসিন্দাদের ধন্যবাদ জানিয়েছেন। বাংলার কৃষ্টি ও সংস্কৃতিকে তুলে ধরার জন্য তিনি লোকশিল্পীদের বিশেষভাবে ধন্যবাদ জানান। বলেন, “কোনওরকম কোন দুর্ঘটনা ঘটেনি, মা রক্ষা করেছেন। হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সকলে মিলে আমরা পুজো করেছি।“ একইসঙ্গে পুজো কার্নিভ্যালেরও প্রশংসা করন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, “শুধু কলকাতায় নয়, কলকাতায় তো ১০০টা পুজো প্যান্ডেল দারুণভাবে শো করেছে। জেলায় জেলায়ও কার্নিভ্যাল হয়েছে। জেলায় মহকুমা মিলিয়ে যে পরিমাণ কার্নিভ্যাল হয়েছে, তার সংখ্যা যোগ করা হলে, পৃথিবীর যে কোনও কার্নিভ্যালকে ছাড়িয়ে যাবে।“

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...