Wednesday, June 24, 2026

খসড়া ভোটার তালিকা প্রকাশ কমিশনের, ৫ জানুয়ারি চূড়ান্ত

Date:

Share post:

২০২৪-এর লোকসভা ভোটের দামামা কার্যত বেজে গিয়েছে।বুধবার প্রকাশিত হল খসড়া ভোটার তালিকা। তার আগে মঙ্গলবার সর্বদলীয় বৈঠকে উঠে এল ভোটকর্মীদের নিয়োগ থেকে ভূতুড়ে ভোটারের প্রসঙ্গ। আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত ভোটার তালিকা সংশোধনের কাজ চলবে। আগামী বছরের ৫ জানুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা।

আর মাত্র কয়েক মাস বাকি পরবর্তী লোকসভা নির্বাচনের। তার আগে, বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশিত হল। মঙ্গলবার তৃণমূল, বিজেপি, কংগ্রেস, সিপিএম-কে নিয়ে সর্বদল বৈঠক করে রাজ্য নির্বাচন কমিশন। তার পর বুধবারই খসড়া ভোটার তালিকা প্রকাশিত হল। তাতে বাংলায় ভোটারের সংখ্যা বাড়ল ১ লক্ষ ৭৭ হাজার ৬৯৫।

বুধবার রাজ্য নির্বাচন কমিশন যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে, সেই অনুয়ায়ী, বাংলায় ভোটারের সংখ্যা যেমন ১ লক্ষ ৭৭ হাজার ৬৯৫ বেড়েছে, তেমনই ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন ৩ লক্ষ ৮১ হাজার ১২৬ জন। নতুন করে ভোটার তালিকায় নাম ঢুকেছে ৫ লক্ষ ৫৮ হাজার ৮২১ জনের।  আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত ভোটার তালিকা সংশোধনের কাজ চলবে। তার পর আগামী বছর ৫ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে।

২০২৪-এর লোকসভা নির্বাচনের দামামা কার্যত বেজে গিয়েছে। বুধবার খসড়া ভোটার তালিকা প্রকাশের আগে মঙ্গলবার সর্বদল বৈঠক ডেকেছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। সেখানে উপস্থিত ছিলেন সিপিএম, কংগ্রেস থেকে তৃণমূল-বিজেপি সব দলেরই প্রতিনিধিরা। বৈঠকে বুথ লেভেল অফিসার নিয়োগে স্বচ্ছতা, রাজনৈতিক দলের প্রার্থীর এজেন্ট হওয়ার যোগ্যতার মতো একাধিক বিষয়ের ওপর জোর দেয় সিপিএম, কংগ্রেস। উঠে আসে ভূতুড়ে ভোটারের প্রসঙ্গও।

 

 

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...