Saturday, April 4, 2026

ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা ম‍্যাচে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী, অতিথি তালিকায় বিশেষ চমক!

Date:

Share post:

রবিবার ক্রিকেটের নন্দনকাননে মহারণ। এবারের বিশ্বকাপে এই প্রথমবার কলকাতার (Kolkata) মাঠে নামতে চলেছে রোহিত ব্রিগেড। এখনও পর্যন্ত হাফ ডজন জয় হাঁকিয়ে লিগ টেবিলের শীর্ষে টিম ইন্ডিয়া (Team India)। আগামিকাল শ্রীলংকার সঙ্গে ভারতের খেলা থাকলেও ক্রিকেটপ্রেমীদের আগ্রহ এখন রবিবারের ম্যাচ ঘিরে। শোনা যাচ্ছে ৫ নভেম্বর ইডেন গার্ডেন্সে (Eden Gardens)উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। সিএবি (CAB) সূত্রে খবর, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) নাকি এই ম্যাচে উপস্থিত থাকার ব্যাপারে সম্মতি জানিয়েছেন।

এবারের বিশ্বকাপের অন্যতম হাই ভোল্টেজ ম্যাচ হতে চলেছে আগামী রবিবার, ইডেন গার্ডেন্সে। শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় পেলেই ভারতের সেমিফাইনালে যাওয়া নিয়ে আর কোনও সংশয় থাকবে না। কিন্তু রবিবার বিরাট কোহলির জন্মদিনে কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে কতটা জ্বলে উঠতে পারেন নীল জার্সির মালিকরা তা দেখার উন্মাদনা তুঙ্গে। ইতিমধ্যেই টিকিট নিয়ে হাহাকার পড়ে গেছে। এই ম্যাচে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে অমিতাভ বচ্চন এবং শাহরুখ খানকে। যদিও শারীরিক অসুস্থতার কারণে বিগ বি উপস্থিত থাকতে পারবেন না বলে জানা যাচ্ছে। তবে ইডেনে থাকতে পারেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। ৫ নভেম্বর সিএবির তরফে কিং কোহলির জন্মদিন সেলিব্রেশানের বিশাল আয়োজন করা হলেও আইসিটির তরফ থেকে তা নাকচ করে দেওয়া হয়েছে। তবে গ্যালারিতে ইন্ডিয়ার খেলা দেখতে কোন কোন উজ্জ্বল নক্ষত্রকে দেখা যাবে এখন সেটাই জানার অপেক্ষা।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...