Sunday, March 29, 2026

পুজোতেও সারারাত নজরদারি: বাড়ি থেকে কাজের অভিজ্ঞতা জানালেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

স্পেন ও দুবাইয়ের শিল্প সম্মেলন থেকে ফিরে পায়ে তীব্র যন্ত্রনা। ইনফেকশন। কিন্তু পায়ে গুরুতর চোট নিয়েই কালীঘাটের বাড়িতে বসে নিরন্তর প্রশাসনিক কাজ করে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পুজোর ছুটির দিনগুলিতেও তিনি প্রায় বিনিদ্র রজনী কাটিয়েছেন। গোটা বাংলা যখন দুর্গোৎসবের আনন্দে মেতে তখন তিনি বাড়িতে বসেই গোটা রাজ্যের খবর নিয়েছেন। নিরন্তর মনিটর করেছেন। পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রেখেছেন। বুধবার, নবান্নে (Nabanna) সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই ক’দিনের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন মুখ্যমন্ত্রী।

মমতা (Mamata Banerjee) জানান, হাতে চ্যানেল ছিল। চলেছে ইন্টারভেনাস। নবান্নের একাধিক গুরুত্বপূর্ণ দফতরের ফাইল বাড়িতে বসেই দেখেছেন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব-সহ আধিকারিকদের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছেন। বাড়িতে থাকলেও এক মুহূর্তেও কাজ ছাড়া অন্য কোনও দিকে তাকাননি মুখ্যমন্ত্রী। মন্ত্রিসভার বৈঠকও কালীঘাটের বাড়িতে করেছেন তিনি। সব মিলিয়ে তিনি ছিলেন পুরোপুরি ওয়ার্ক মোডে।

চোটের কারণে চলাফেরায় নিষেধাজ্ঞা ছিল। চিকিৎসকদের পরামর্শ মেনে নবান্নে না গেলেও, বাড়িটাকেই দফতর বানিয়ে ফেলেছিলেন। মমতা জানান, মুখ্যমন্ত্রী বাসস্থানই তাঁর কার্যালয় হতে পারে। বিশ্রাম ভুলে পুজোর মুখে প্রতিদিন ৭-৮ ঘণ্টা ঠাঁই বসে ভার্চুয়াল মাধ্যমে দুর্গাপুজোর উদ্বোধন করেন। এমনকী মহালয়ার দিন দলীয় মুখপত্র জাগোবাংলা-র অনুষ্ঠানও বাড়ি থেকেই করেন মুখ্যমন্ত্রী। তবে গত শুক্রবার রেড রোডে পুজো কার্নিভালের অনুষ্ঠানে সশরীরে উপস্থিত ছিলেন তিনি।

Related articles

RCB vs SRH: ‘বিরাট’ দাপটে হায়দরাবাদকে উড়িয়ে জয়ী আরসিবি 

চ্যাম্পিয়নের মতোই আইপিএল অভিযান শুরু করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শনিবার আরসিবি ৬ উইকেটে হারিয়েছে সানরাইজার্স হায়দরাবাদকে। তাও আবার...

বেলেঘাটায় শক্তিবৃদ্ধি তৃণমূলের, কুণালের উপস্থিতিতে দলবদল বাম-বিজেপি কর্মীদের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই প্রচারে ঝড় তুলেছেন বেলেঘাটা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ। জনসংযোগের সেই আবহে...

অবাধ ভোটের লক্ষ্যে বেনজির নজরদারি, ‘বুথ ক্যাপচারিং’ রুখতে নয়া দাওয়াই সিইও-র

স্বচ্ছ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে এ বার বেনজির পদক্ষেপ করতে চলেছে নির্বাচন কমিশন। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে...

দুই কিস্তি নয়, ৩১ মার্চের মধ্যেই বকেয়া ডিএ একসঙ্গেই মেটানোর নির্দেশিকা রাজ্যের 

বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পূর্বের নির্দেশে আংশিক পরিবর্তন করে জানানো হয়েছে, ২০১৬...