Wednesday, March 25, 2026

সক্রিয় স্বাস্থ্য দফতর! রাজ্যে কমছে ডে.ঙ্গি আ.ক্রান্তের সংখ্যা

Date:

Share post:

তাপমাত্রা কমলেই ডেঙ্গির প্রকোপ দ্রুত কমবে বলে আশা করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। ডেঙ্গি নিয়ন্ত্রণে প্রথম থেকেই সক্রিয় রাজ্য স্বাস্থ্য দফতর এবং কলকাতা পুরসভা সহ রাজ্যের বিভিন্ন পুরসভা। ডেঙ্গি প্রতিরোধ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি গণচেতনা গড়ে তোলার উপরেও বিশেষ জোর দেওয়া হয়েছে এবারে। সুফলও মিলেছে।

পরিসংখ্যা বলছে, মৃত্যুর সংখ্যা এবারে তুলনামূলকভাবে কম। যেমন হাওড়ায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৫০ শতাংশ কমল। মঙ্গলবার হাওড়ার মুখ্য পুর প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী জানান, ‘কিছুদিন আগে পর্যন্ত পুর এলাকায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সপ্তাহে ৬৫-৭০ ছিল। এখন তা কমে সপ্তাহে ৩০-৩৫টিতে নেমে এসেছে। রাজ্য সরকারের পক্ষ থেকেও ডেঙ্গি প্রতিরোধে বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের জন্য সাধারণ মানুষকে বার্তা দেওয়া হয়েছে। এদিকে অতীশ কুমার সিং নামে এক যুবকের মৃত্যু হয়েছে বেসরকারি হাসপাতালে। বাড়ি হাওড়ার রামেশ্বর মালিয়া লেনে। গত ৫ দিন ধরে জ্বরে ভুগছিলেন অতীশ। সোমবার হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হলে এদিন ভোরে সেখানে তাঁর মৃত্যু হয়। তাঁর ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে ‘ডেঙ্গি শক সিনড্রোম ও মাল্টি অরগ্যান ডিসফাংশান’ উল্লেখ রয়েছে। এই ব্যাপারে হাওড়ার মুখ্য পুর প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী জানান, ওই এলাকায় পুরসভার স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই ধরনের ঘটনার যাতে পুর্নরাবৃত্তি না ঘটে তা দেখা হচ্ছে।

আরও পড়ুন- কন্যাশ্রীর টাকা নিয়ে মুম্বাই পালালো তিন বোন! পুলিশি তৎপরতায় উদ্ধার

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...