Saturday, March 7, 2026

স্বাস্থ্য পরীক্ষার পর ফের সিজিও কমপ্লেক্সে জ্যোতিপ্রিয়, আপ্ত সহায়কের মুখোমুখি বসিয়ে জেরার সম্ভাবনা!

Date:

Share post:

স্বাস্থ্য পরীক্ষার পর বুধবারই জ্যোতিপ্রিয় মল্লিককে (Jyotipriya Mallick) নিয়ে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ফিরেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আধিকারিকরা। পাশাপাশি এদিনও ইডির তলবে পঞ্চমবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন জ্যোতিপ্রিয়র প্রাক্তন আপ্ত সহায়ক অমিত দে। রেশন বণ্টন মামলায় তদন্তে অগ্রগতির জন্য জ্যোতিপ্রিয় মল্লিককে তাঁর আপ্ত সহায়কের মুখোমুখি বসিয়ে জেরার সম্ভাবনা রয়েছে।

সূত্রের খবর, বাকিবুরের সঙ্গে কী সম্পর্ক ছিল প্রাক্তন খাদ্যমন্ত্রীর? বাকিবুরের বিপুল সম্পত্তির নেপথ্যে কার হাত রয়েছে? কারা কারা রেশন বণ্টন মামলায় লাভবান হয়েছেন? জ্যোতিপ্রিয় মল্লিকের আপ্ত সহায়ক অমিত দে-র থেকেই সেই বিষয়গুলি জানতে চায় ইডি। এদিকে, হেফাজতে জ্যোতিপ্রিয়কে দফায় দফায় জেরা করে ইডি। তবে এদিন সকালে রেশন বণ্টন মামলায় স্বাস্থ্য পরীক্ষা করাতে কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয় জ্যোতিপ্রিয়কে। টানা সাড়ে ৪ ঘণ্টা স্বাস্থ্য পরীক্ষার পর জ্যোতিপ্রিয়কে ফের সিজিওতে ফিরিয়ে নিয়ে আসে ইডি।

উল্লেখ্য, গত ২৬ অক্টোবর জ্যোতিপ্রিয়র সল্টলেকের বাড়িতে তল্লাশি চালায় ইডি। ওই দিনই অমিতের নাগেরবাজারের তিনটি ফ্ল্যাটেও হানা দেন ইডির আধিকারিকেরা। যদিও তিনটি ফ্ল্যাটের দরজায় তালা ঝুলছিল। স্ত্রী, বৃদ্ধা মা, সন্তানকে নিয়ে ছুটি কাটাতে পুরী গিয়েছিলেন অমিত। ফলে তিনটি ফ্ল্যাটের কোনওটিতেই ঢুকতে পারেননি কেন্দ্রীয় সংস্থার তদন্তকারীরা। গেটের বাইরে পাহারায় ছিল কেন্দ্রীয় বাহিনী। শেষ পর্যন্ত ভুবনেশ্বর থেকে বিমান ধরে কলকাতায় ফিরে আসেন অমিত। তারপর থেকেই অমিতকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠায় ইডি।

আরও পড়ুন- চলবে সংস্কারের কাজ! বুধবার থেকে আংশিক বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, জানুন বিকল্প রাস্তা

spot_img

Related articles

মোদিরাজ্যে মন্দিরের শৌচালয় থেকে দুই কলেজ ছাত্রীর দেহ উদ্ধার, ঘনীভূত হচ্ছে রহস্য

গুজরাতের সুরাতে এক মন্দিরের শৌচালয় থেকে দুই কলেজ ছাত্রীর নিথর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। প্রাথমিকভাবে একে আত্মহত্যা বলে...

প্রস্তুত কমিশন, কড়া নিরাপত্তায় রবিবার রাজ্যজুড়ে গ্রুপ ডি পরীক্ষা

আগামিকাল, রবিবার রাজ্যজুড়ে আয়োজিত হতে চলেছে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি পদের লিখিত পরীক্ষা। পরীক্ষার্থীর সংখ্যার নিরিখে এই...

ভোটাধিকার কাড়ার ছক বিজেপির! ধর্মতলার ধরনামঞ্চ থেকে তোপ তন্ময় ঘোষের

ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনামঞ্চ থেকে এবার বিজেপি এবং কেন্দ্রীয় সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল নেতা তন্ময় ঘোষ।...

নেপাল নির্বাচন: ওলিকে বিপুল ব্যবধানে পরাস্ত করলেন ‘ভাবী প্রধানমন্ত্রী’

জনসমর্থন কতটা তলানিতে পৌঁছালে একজন প্রাক্তন প্রধানমন্ত্রী ৫০ হাজার ভোটে পরাস্ত হতে পারেন, তার অন্যতম উদাহরণ হয়ে থাকলেন...