Sunday, March 22, 2026

সর্বদল বৈঠকে মারাঠাদের সংরক্ষণ দেওয়ার সিদ্ধান্ত শিণ্ডে সরকারের

Date:

Share post:

আন্দোলনের চাপে মাথা নত করে অবশেষে মারাঠা সংরক্ষণে(Maratha Reservation) সম্মত হল মহারাষ্ট্রের(Maharastra) একনাথ শিণ্ডের(Eknath Shinde) সরকার। মহারাষ্ট্র জুড়ে ‘মারাঠা সংরক্ষণের’ দাবিতে আন্দোলন যেভাবে হিংসাত্মক আকার ধারণ করেছে এই পরিস্থিতিতে এই পরিস্থিতি সামাল দিতে বিজেপি-শিবসেনা (শিন্ডে)-এনসিপি (অজিত) জোট সরকারের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বুধবার সকালে সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন। সেই বৈঠকে মারাঠা সম্প্রদায়কে সংরক্ষণ দেওয়ার বিষয়ে একনাথ শিন্ডের নেতৃত্বাধীন মহারাষ্ট্র সরকারকে সমর্থন করার সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার সর্বদল বৈঠক শেষে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, “সর্বদলীয় বৈঠকে, সবাই একমত হয়েছে যে মারাঠা সম্প্রদায়কে সংরক্ষণ দেওয়া উচিত। সিদ্ধান্ত নেওয়া হয়েছে অন্যান্য সম্প্রদায়ের প্রতি অবিচার না করে, সংরক্ষণ আইনের কাঠামোর মধ্যে হওয়া উচিত।” সর্বদলীয় বৈঠকের এই সিদ্ধান্তের পর আন্দোলন আদৌ প্রত্যাহার হবে কিনা তা এখনও স্পষ্ট নয়। কারণ, এই আন্দোলনের নেতা মনোজ জারাঙ্গে পাটিল, একনাথ শিন্ডের নেতৃত্বাধীন মহারাষ্ট্র সরকারকে চরম হুমকি দিয়ে বলেছেন, রাজ্য বিধানসভায় বিশেষ অধিবেশন ডেকে মারাঠা সংরক্ষণ ঘোষণা করা না হলে, বুধবার সন্ধ্যা থেকে অনশনে বসবেন তিনি। এবং এই আন্দোলন থামবে না, শান্তিপূর্ণভাবে তা জারি থাকবে।”

উল্লেখ্য, সোমবার এনসিপি বিধায়ক প্রকাশ সোলাঙ্কের বাড়িতে আগুন লাগিয়ে দেয় মারাঠা সংরক্ষণের দাবিতে আন্দোলনকারীরা। বিদ জেলার আরও দুই বিধায়কের বাড়িতে হামলা হয়। মঙ্গলবার রাজ্যের বিভিন্ন প্রান্ত স্তব্ধ হয়ে যায় পথ অবরোধ ও রেল রোকোর কারণে। এদিকে মারাঠা সংরক্ষণ ইস্যুতে আন্দোলনের মুখ মনোজ জারেঙ্গে মুখ্যমন্ত্রীর অনুরোধে প্রাথমিকভাবে অনশন প্রত্যাহার করলেও, তাঁর সমর্থনে সোলাপুরে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন আন্দোলনরত ৩ যুবক। ইতিমধ্যেই তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। চলমান এই পরিস্থিতির মাঝে সর্বদল বৈঠকের পর মারাঠা সংরক্ষণ নিয়ে সরকারের সিদ্ধান্তে পরিস্থিতি স্বাভাবিক হয় কিনা সেটাই এখন দেখার।

Related articles

আইপিএল শেষেই বিদায় নেবেন ধোনি? আরসিবির কাছে কোহলির দাবি ঘিরে শোরগোল

অপেক্ষা মাত্র কয়েকদিনের, তারপরই শুরু ক্রিকেট ও বিনোদনের মহা ধামাকা আইপিএল (IPL)। আইপিএলে যে কয়েকজন মহারথীর দিকে বাড়তি...

কমিশনের নির্দেশে শান্তি প্রতিষ্ঠায় পুলিশ: ভাঙড়ে পরিদর্শনে সিপি অজয় নন্দা

নির্বাচন ঘোষণার সময়ই শান্তিপূর্ণ নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India)। নিজেদের প্রতিশ্রুতি রাখতে যথেচ্ছভাবে...

দামের নিষেধাজ্ঞা তুলে নিল কেন্দ্র সরকার: সোম থেকে বিমান ভাড়া বাড়ার আশঙ্কা

তেলের দাম বাড়বে না। পশ্চিম এশিয়ার যুদ্ধে ভারতের জনজীবনে কোনও প্রভাব পড়বে না। নরেন্দ্র মোদির মন্ত্রিসভার মন্ত্রীরা এইসব...

কাঁকড়া ধরতে গিয়ে বাঘের মুখোমুখি, সঙ্গীদের তৎপরতায় প্রাণে বাঁচলেন সুন্দরবনের মৎস্যজীবী

সুন্দরবনের (Sundarban Area) জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণ, সঙ্গীদের উপস্থিত বুদ্ধি ও সাহসিকতায় মৃত্যুর মুখ থেকে ফিরে...