Sunday, March 29, 2026

পুলিশকে দেওয়া বিবৃতি প্রমাণ নয়, স্পষ্ট জানাল শীর্ষ আদালত

Date:

Share post:

সাক্ষীদের দ্বারা পুলিশের কাছে দেওয়া বিবৃতি বিচারের সময় প্রমাণ হিসাবে গণ্য করা যাবে না। এমনটাই জানালো দেশের শীর্ষ আদালত(Supreme Court)। আদালতের তরফে আরও জানানো হয়েছে, সাক্ষীর তরফে পুলিশের(Police) কাছে দেওয়া বিবৃতি আদালতে শুনানি চলাকালীন জেরা করার জন্য ব্যবহার করা যেতে পারে কিন্তু প্রমাণ হিসেবে তা কোনওভাবেই গণ্য হবে না।

গত ৩০ অক্টোবর দেওয়া একটি রায়ে, সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কিষাণ কৌল এবং সুধাংশু ধুলিয়ার একটি বেঞ্চ জানায়, পুলিশের কাছে দেওয়া প্রাথমিক বিবৃতি আইনের আদালতে সীমিত প্রযোজ্য। এপ্রসঙ্গে বেঞ্চের ব্যাখ্যা দিয়ে জানানো হয়েছে, “নিঃসন্দেহে ধারা ১৬১ এর অধীনে তদন্তের সময় পুলিশের সামনে দেওয়া বিবৃতি সাক্ষ্য আইনের ১৪৫ ধারার অধীনে ‘পূর্ব বিবৃতি’। তাই একজন সাক্ষীকে শুনানিকালে জেরা করার জন্য ব্যবহার করা যেতে পারে। কিন্তু এটি শুধুমাত্র একটি সীমিত উদ্দেশ্যে, সাক্ষীর পূর্ব এবং বর্তমান ভাষ্যের মধ্যে ‘বিরোধিতা’ চিহ্নিত করার জন্য।”

Related articles

RCB vs SRH: ‘বিরাট’ দাপটে হায়দরাবাদকে উড়িয়ে জয়ী আরসিবি 

চ্যাম্পিয়নের মতোই আইপিএল অভিযান শুরু করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শনিবার আরসিবি ৬ উইকেটে হারিয়েছে সানরাইজার্স হায়দরাবাদকে। তাও আবার...

বেলেঘাটায় শক্তিবৃদ্ধি তৃণমূলের, কুণালের উপস্থিতিতে দলবদল বাম-বিজেপি কর্মীদের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই প্রচারে ঝড় তুলেছেন বেলেঘাটা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ। জনসংযোগের সেই আবহে...

অবাধ ভোটের লক্ষ্যে বেনজির নজরদারি, ‘বুথ ক্যাপচারিং’ রুখতে নয়া দাওয়াই সিইও-র

স্বচ্ছ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে এ বার বেনজির পদক্ষেপ করতে চলেছে নির্বাচন কমিশন। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে...

দুই কিস্তি নয়, ৩১ মার্চের মধ্যেই বকেয়া ডিএ একসঙ্গেই মেটানোর নির্দেশিকা রাজ্যের 

বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পূর্বের নির্দেশে আংশিক পরিবর্তন করে জানানো হয়েছে, ২০১৬...