Saturday, March 14, 2026

আগের ১ কোটি ভু.য়ো রেশন কার্ড বাতিল হয়েছে: দু.র্নীতি নিয়ে বামদের ধুয়ে দিলেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

রেশন দুর্নীতির শুরু বিগত বাম আমলে। ইডি-র তথ্যেই তার প্রমাণ। বুধবার, নবান্নে (Nabanna) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সেই বিষয় নিয়ে গত বাম সরকারকে তীব্র আক্রমণ করেন। তাঁর অভিযোগ, ২০১১ সালে তৃণমূল যখন রাজ্যে ক্ষমতায় আসে, সেই সময় ১ কোটি ভুয়ো রেশন কার্ড ছিল। মুখ্যমন্ত্রী জানান, তাঁর আমলে সেই ১ কোটি কার্ড বাতিল করে রেশন কার্ডের ডিজিটালকরণ ঘটানো হয়েছে। অনেক ডিলারশিপ বাতিল করতে চেয়েছিলেন, কিন্তু আইনি বাধায় সেটা হয়নি বলে জানান মমতা।

এদিন পূর্বতন বাম সরকারের আমলে রেশন দুর্নীতির উদাহরণ তুলে ধরেন মুখ্যমন্ত্রী। বাম আমলের অব্যবস্থার কথা তুলে মমতা (Mamata Banerjee) বলেন, “আজ সিপিএম বড় বড় কথা বলছে। আদালত, ED বা CBI-কে নিয়ে আমার ব্যক্তিগত মতামত রয়েছে। কিন্তু সেই নিয়ে কিছু বলব না আমি। কিন্তু বলে রাখছি, আমরা যখন ক্ষমতায় এসেছিলাম, ১ কোটি ভুয়ো রেশন কার্ড ছিল। ১ কোটি ভুয়ো রেশন কার্ড থাকার অর্থ, সেই রেশন কেউ না কেই তুলতেন! সেই টাকা কোথায় যেত? আজ পর্যন্ত তদন্ত হয়েছে?” কেন্দ্রীয় সরকারও ১০০ শতাংশ ডিজিটালকরণের জন্য রাজ্যের প্রশংসা করেছে। কিন্তু ৩৪ বছরের উত্তরাধিকার কাটিয়ে উঠতে সময় লেগেছে তাঁদের। গত দুই-তিন বছরে সব পরিষ্কার হয়েছে।

তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন, পরিবর্তনের সময়ই তাঁরা জানিয়ে ছিলেন বদলা নয়, বদল চাই। সেই কারণে এখন সিপিএমের ক্যাডাররা হয়েছেন। কারও বিরুদ্ধে কোনও প্রতিহিংসামূলক পদক্ষেপ করেননি তিনি। তাঁর কথায়, “একজনের জায়গায় আর একজন চাকরি করছেন। কিন্তু এখন যত দোষ,নন্দ ঘোষ। দোষ প্রমাণের আগেই গ্রেফতার। কিছুই প্রমাণ হল না অথচ চোর বানিয়ে দিলেন।“

এদিন মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে তৃণমূল সরকার আসার পরই রেশন কার্ড ডিজিটালকরণের কাজ শুরু হয়।  মানুষের প্রাপ্য রেশন নিয়ে বিক্রি করে দিত দালালরা। আমরাই ধরেছি। গ্রেফতার হয়েছে। রেশন ডিলারদের বিরুদ্ধেও অনেক অভিযোগ ছিল। অনেক রেশন দোকান বাতিল করতে চেয়েছিলান। কিন্তু পারিনি। কারণ কোর্টের নির্দেশ মানতে হয়েছে। বার বার কোর্টে ছুটতে হয়েছে। বিচারপতিদের নিয়ে কিছু বলব না। কিন্তু বার বার দৌড়নো, বার বার স্থগিতাদেশের ফলে দুই-তিন বছর মরিয়া লড়াই করতে হয়েছে। কিন্তু কোভিডে একজন মানুষও অনাহারে মারা যাননি। বরং ওই সময় বেশি চাল দিয়েছি। একটি পরিবারও বলতে পারবেন না যে রেশন পাননি।”

পাশাপাশি, চিটফান্ড কেলেঙ্কারি নিয়েও বামেদের নিশানা করেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ. “বামফ্রন্টের সময় অনেক চিটফান্ড হয়েছে। কাশ্মীর থেকে সারদাকর্তাকে গ্রেফতার করেছিলাম আমরাই। তারপর সিবিআই তদন্তভার নেয়, কিন্তু এখনও প্রতারিতরা টাকা ফেরত পাননি”।

spot_img

Related articles

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...