Tuesday, April 14, 2026

দ্বিতীয় হুগলি সেতুতে যান চলাচল নিয়ন্ত্রণ শুরু, আট মাস ধরে চলবে কাজ!

Date:

Share post:

আজ থেকে বিদ্যাসাগর সেতুতে (Second Hooghly Bridge) যান চলাচল নিয়ন্ত্রণের প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ৮ মাস সেতুর রক্ষণাবেক্ষণের জন্য বিভিন্ন রুটে গাড়ি ঘুরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার থেকেই দ্বিতীয় হুগলি সেতুতে ভারী ও মাঝারি পণ্যবাহী কোনও গাড়ি চলবে না। সমস্যা এড়াতে বিকল্প রাস্তার কথাও জানিয়েছে পুলিশ (Traffic Police)।

আপাতত আগামী কয়েক মাস কিছুটা হলেও ভোগান্তি সহ্য করতে হবে। এক্সাইড ক্রসিং থেকে এজেসি বোস রোড হয়ে আসা ভারী ও মাঝারি পণ্যবাহী গাড়িকে জওহরলাল নেহরু রোড, ডোরিনা ক্রসিং, সি আর এভিনিউ, শ্যামবাজার পাঁচ মাথার মোড় দিয়ে টালা ব্রিজ, ডানলপ ক্রসিং হয়ে নিবেদিতা সেতু দিয়ে পার করানো হবে। আবার ডি এল খান রোডের দিক থেকে এজেসি বোস রোড হয়ে আসা পণ্যবাহী গাড়িগুলিকে হসপিটাল রোড, কে পি রোড, ডাফরিন রোড, মেয়ো রোড হয়ে এসপ্ল্যানেড ক্রসিং হয়ে শ্যামবাজারের দিকে যেতে হবে। একইভাবে পোর্টের দিক থেকে গাড়িগুলিকেও দ্বিতীয় হুগলি সেতুর বদলে নিবেদিতা সেতু ব্যবহার করতে হবে। আপাতত দ্বিতীয় বিবেকানন্দ সেতুর উপর চাপ বাড়বে বলেই মনে করা হচ্ছে।

Related articles

‘হিম্মত থাকলে ২০২৪-এর তালিকায় ভোট হোক’! দুর্গাপুর থেকে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ মমতার

ষড়যন্ত্র করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন ও বিজেপি। কিন্তু হিম্মত থাকলে ২০২৪-এর ভোটার তালিকায় ভোট...

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...