Friday, April 3, 2026

অ.গ্নিমূল্য পেঁয়াজ! আজ থেকেই শহরে টাস্ক ফোর্সের অভিযান

Date:

Share post:

বাজারে লাফিয়ে বাড়ছে পেঁয়াজের দাম(Onion price)। দেবীপক্ষের শুরুতেই দামের ঝাঁঝে চোখে জল আসতে শুরু করেছিল বাঙালির। লক্ষ্মীপুজো মিটতে না মিটতেই ফের মহার্ঘ পেয়াঁজ (Onion)। নাসিকের পেঁয়াজের যোগানে সংকট। রাজ্যের স্টকও শেষ হওয়ার মুখে! এই পরিস্থিতিতে দাম নিয়ন্ত্রণে শহরের বিভিন্ন বাজারে আজ থেকেই অভিযান চালাবেন টাস্ক ফোর্সের আধিকারিকরা।

মহালয়া থেকেই পেঁয়াজের দাম বেড়ে কেজি প্রতি ৭০ টাকা হয়ে দাঁড়ায়। তবে সোমবার থেকে তা বেড়ে ৮০ টাকায় পৌঁছেছে। নতুন যে স্টক কলকাতার পাইকারি বাজারে আসার কথা, তার দাম আরও বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। প্রশ্ন হচ্ছে কেন এত মহার্ঘ পেঁয়াজ? কেন্দ্র সরকার নাসিকের পেঁয়াজের ক্ষেত্রে ৪০ শতাংশ শুল্ক বাড়িয়েছে। এবার মহারাষ্ট্র নির্বাচনের আগে ভিন রাজ্যে অত্যধিক রফতানি আটকাতে ২ মাস নাসিক পেঁয়াজ মান্ডিতে স্ট্রাইক হয়েছিল। এর মধ্যেই সে রাজ্যে রবি শস্য মরসুমের পেঁয়াজের স্টক প্রায় শেষ। বাংলায় মোট চাহিদার ৩৩ শতাংশ মেটায় সুখ সাগর পেঁয়াজ। তা এখনও রাজ্যের কিষাণ মান্ডিতে পৌঁছায়নি বলেই খবর। তাও রাজ্য সরকার সুফল বাংলায় ৫০ টাকা করে এই আনাজ বিক্রি করছে। কিন্তু খোলা বাজারে কী ভাবে পেঁয়াজের দাম এত বেড়ে গেল তা খতিয়ে দেখতেই টাস্ক ফোর্সের সদস্যরা এবার মাঠে নামছেন।

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...