Monday, March 16, 2026

অব.সাদের জের! ফের দিল্লি IIT-তে ইঞ্জিনিয়ারিং ছাত্রের চ.রম পরিণতি

Date:

Share post:

ফের দিল্লি আইআইটিতে ইঞ্জিনিয়ারিং ছাত্রের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। এই নিয়ে চলতি বছরে দিল্লি IIT-তে তৃতীয় ঘটনা এটি। পবন জৈন (Pavan Jain) নামে চতুর্থ বর্ষের ওই ছাত্র পূর্ব দিল্লির বিবেক বিহারের বাসিন্দা। বাড়িতে ওয়েট লিফটিং-এর রডে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। অবসাদের জেরেই আত্মহত্যা বলে প্রাথমিক তদন্তে অনুমান। তদন্ত শুরু হয়েছে।

পুলিশের দাবি, বাড়িতে বাবা-মায়ের অনুপস্থিতিতে তিনি শরীরচর্চার রডে ওড়নার ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন পবন জৈন (Pavan Jain)। তাঁর পরিবারের সূত্রে খবর, মানসিক অবসাদে ভুগছিলেন পবন। তাঁর চিকিৎসাও চলছিল। পুলিশের প্রাথমিক অনুমান, মানসিক অবসাদের শিকার হয়েই তাঁর মৃত্যু হয়েছে।

হোস্টেল সূত্রে জানা গিয়েছে, সাধারণত পবন তার লেখাপড়া নিয়ে  চাপে ছিল না। তবে গত কয়েক মাস ধরে তাকে খুব বিমর্ষ ছিল। পুলিশ সূত্রে খবর, ১০ সেপ্টেম্বর তাঁর বন্ধু এবং হোস্টেল রুমমেট অনিল কুমার আত্মহত্যা করে। দুজনেই আইআইটির বিন্ধ্যাচল হোস্টেলে থাকতেন। এর পর থেকেই আরও অবসাদে চলে যান পবন। দেহ ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে।

spot_img

Related articles

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

জ্বালানি গ্যাস নিয়ে কেন্দ্রের হঠকারিতা: সোমে পথে মমতা-অভিষেক

মোদি সরকারের ভ্রান্ত বিদেশ নীতির জেরে গোটা দেশে সংকটে সাধারণ মানুষ। লকডাউন থেকে এসআইআর, এবার গ্যাসের সংকটেও যেখানে...

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক...