Saturday, April 4, 2026

গাজায় ফের নি.হত ভারতীয় বংশোদ্ভূত ইজরায়েলি সে.না!

Date:

Share post:

গাজায় স্থল অভিযানে গিয়ে  হামাস যোদ্ধাদের হাতে একাধিক ইজরায়েলি সেনা নিহত হয়েছে। এ ছাড়া বেশ কিছু সেনা গুরুতর আহত হয়েছে বলে ইজরায়েলের সেনাবাহিনী জানিয়েছে। হামাসের সঙ্গে চলমান যুদ্ধে নিহত সৈন্যদের তালিকা প্রকাশ করেছে ইজরায়েলি সেনাবাহিনী।

গাজায় মারা যাওয়া ১১ সেনাসহ মৃতের সংখ্যা এখন ৩২৬ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে ফের নিহত হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ইজরায়েলি সেনা। জানা গিয়েছে, হালেল সলোমন নামে ২০ বছরের ওই স্টাফ সার্জেন্ট দক্ষিণ ইজরায়েলের ডিয়ামোনা শহরের বাসিন্দা। মঙ্গলবার রাতে গাজায় সালা-আল-ডিন সড়কের কিছুটা দূরে হামাস বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিনি নিহত হয়েছেন।

ডিয়ামোনা শহরের মেয়র বুধবার সলোমনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। গত ৭ অক্টোবর হামাসের হামলায় মারা গিয়েছিলেন দুই ভারতীয় বংশোদ্ভূত ইজরায়েলি মহিলা সেনা। এক ভারতীয় বংশোদ্ভূত অসামরিক মহিলাও নিহত হয়েছিলেন ওই হামলায়।ইজরায়েলি সামরিক বাহিনী তাদের ওয়েবসাইটে একটি তালিকার আপডেট করেছে। সেখানে উল্লেখ করা হয়েছে, গত ৭ অক্টোবরের হামলার পর থেকে তাদের কতজন সেনা নিহত হয়েছে। ওয়েবসাইটটিতে নিহতদের বয়স উল্লেখসহ ছবি পোস্ট করা হয়েছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...