Saturday, April 4, 2026

ইডেনের টিকিট পাচ্ছেন না বিধায়করাই! ক্ষু.ব্ধ খোদ স্পিকার, সিএবিকে নোটিশ কলকাতা পুলিশের

Date:

Share post:

৫ নভেম্বর ক্রিকেটের নন্দন কাননে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারতীয় দল (India vs South Africa)। চলতি বিশ্বকাপে (CWC 2023)এটাই ভারতের প্রথম ম্যাচ হতে চলেছে ইডেন গার্ডেন্সে (Eden Gardens)। কিন্তু ম্যাচের টিকিট নিয়ে কালোবাজারির গুচ্ছ গুচ্ছ অভিযোগ জমা পড়ছে পুলিশের খাতায়। এই ম্যাচের আমন্ত্রিতদের তালিকা যতই দীর্ঘ হোক না কেন, বাংলার বিধায়করাই টিকিট পাচ্ছেন না বলে বিস্ময় প্রকাশ করলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)। ক্ষোভপ্রকাশ করে সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে (CAB president Snehasis Ganguly) চিঠি দিয়েছিলেন তিনি। সেখানে ২৯৩ জন বিধায়কের জন্য অন্তত একটি করে টিকিট বরাদ্দের কথা বলা হয়। এই চিঠি পাওয়ার পর সিএবির সভাপতি সরাসরি বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গিয়ে দেখা করেন। পাশাপাশি বিশ্বকাপের টিকিট বিক্রি বিতর্কে এবার সিএবিকে (CAB) নোটিশ পাঠাল কলকাতা পুলিশ (Kolkata Police) বলেই খবর।

রবিবারের হাই ভোল্টেজ ম্যাচ ঘিরে টিকিটের কালোবাজারি বাড়ছে।আড়াই হাজার টাকার টিকিট ১১হাজার টাকায় বিক্রি করা হচ্ছিল। পুলিশ আসল পান্ডাকে ধরে টিকিটগুলি বাজেয়াপ্ত করে। এত টিকিট যাচ্ছে কোথায় ? সন্দেহ বাড়ছে পুলিশের। কালোবাজারির জন্যই কি CAB কর্তারা টিকিট সরিয়ে রাখছেন- ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।চলতি বিশ্বকাপে সাধারণ মানুষকে টিকিট কেনার সুযোগ না দিয়ে সরিয়ে রেখেছেন বোর্ড কর্তারা, এই মর্মে ময়দান থানায় অভিযোগ দায়ের হতেই বাংলার ক্রিকেটকর্তাদের এবং বুক মাই শো- কে (BMS) নোটিশ পাঠিয়েছে কলকাতা পুলিশ (Kolkata Police)। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...