Monday, April 13, 2026

কুড়মালি ভাষায় এবার MA করার সুযোগ! এক্স হ্যান্ডেলে খুশির খবর শেয়ার করলেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

কুড়মালি ভাষায় (Kudmali Language) এবার MA করার সুযোগ! এক্স হ্যান্ডেলে খুশির খবর শেয়ার করলেন মুখ্যমন্ত্রী। কুড়মালি ভাষার স্বীকৃতির দাবি ছিল দীর্ঘদিনের। পরে সেই ভাষার স্বীকৃতি দেন বাংলার মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজেও কুড়মালি ভাষায় কবিতা লিখেছেন। সব আঞ্চলিক ভাষাকেই সম্মান জানায় রাজ্য সরকার। বর্তমান সরকারের আমলে জঙ্গলমহলে (Jungle Mahal) অনেক উন্নতি হয়েছে। এবার ঝাড়গ্রামের সাধু রাম চাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ে চলতি বছর থেকেই কুড়মালি ভাষায় এম এ (MA) করতে পারবেন পড়ুয়ারা। আর এই খবর জানতে পেরে অত্যন্ত খুশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নিজের এক্স হ্যান্ডেলে সেই খুশির খবর সকলের সঙ্গে শেয়ার করে নিয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রী আরও জানান,  এই কোর্সটি করতে ইচ্ছুক পড়ুয়ার সংখ্যা যথেষ্ট উল্লেখযোগ্য। আর সেকারণেই আমরা আসন সংখ্যা ৫০-এ নিয়ে যাচ্ছি। উল্লেখ্য, কয়েকমাস আগেই পুরুলিয়ায় গিয়ে মমতা জানান, কুড়মালি ভাষাতেও তাঁর কবিতা রয়েছে। কুড়মিদের দীর্ঘদিনের দাবি, এ রাজ্যে স্কুল ও কলেজস্তরে কুড়মালি ভাষায় পঠনপাঠন চালু হোক। জঙ্গলমহলের ৪২ শতাংশ মানুষের ভাষাকে সরকারি স্বীকৃতি দেওয়ারও দাবি তোলে কুড়মি সংগঠনগুলি। আর তারপরই মুখ্যমন্ত্রী সেই ভাষার স্বীকৃতি দেন। পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা, ছত্তীসগড় ও অসমে বসবাসকারী কুড়মালিভাষীর সংখ্যা প্রায় দেড় কোটি। এর মধ্যে পশ্চিমবঙ্গে ৩৫ লক্ষ কুড়মি রয়েছেন। পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুড়া জেলার পাশাপাশি, দুই চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদহ ও দুই দিনাজপুরেও কুড়মিভাষীরা রয়েছেন। জঙ্গলমহলের তিন জেলা পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়ায় বসবাসকারী মোট জন সংখ্যার ৪২ শতাংশ মানুষ কুড়মালি ভাষায় কথা বলেন।

 

 

 

 

Related articles

বাংলা বুলডোজোর-রাজনীতিতে নয়, ভালবাসার নীতিতে বিশ্বাসী: যোগীকে ধুয়ে দিলেন মমতা  

ভোট প্রচারে এসে উত্তরপ্রদেশের বুলডোজার নীতি বাংলায় চালুর হুমকি দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। রবিবার তাঁর...

পোস্টাল ব্যালটে জোর করে দৃষ্টিহীনকে দিয়ে বিজেপিতে ভোট! আতঙ্কে মৃত্যু স্ত্রীর

পোস্টাল ব্যালটে (Postal Ballot) ভোটদান শুরু হতেই বিতর্ক! এক দৃষ্টিহীন বৃদ্ধার (Disabled Voter Rights) ভোট জোর করে বিজেপিতে...

IPL: জয়ের মধ্যেই কোহলিকে নিয়ে চোটের উদ্বেগ আরসিবিতে, আশঙ্কা রোহিতকে নিয়েও

জয়ের মধ্যেই আরসিবি(RCB) শিবিরে চোটের আতঙ্ক। মুম্বই ইন্ডিয়ান্সকে(MI) হারিয়ে পেয়েছে আরসিবি। কিন্তু বিরাট কোহলির(Virat Kohli) চোট নিয়ে চিন্তিয়...

ভিনরাজ্যের আইপিএসকে রাজ্য পুলিশের পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

ভোট ঘোষণার পর থেকে রাজ্য প্রশাসনিক স্তরে প্রায় প্রতিদিন রদবদল করে চলেছে নির্বাচন কমিশন (Election Commission of India)।...