Saturday, June 27, 2026

ক্ষমতায় এলে তেলেঙ্গানায় “বেঙ্গল মডেল”, মহিলাদের মাসে ৪ হাজার দেওয়ার প্রতিশ্রুতি রাহুলের

Date:

Share post:

মধ্যপ্রদেশে বলেছেন, কংগ্রেস ক্ষমতায় ফিরলে মন্ত্রিসভার প্রথম বৈঠকেই কৃষিঋণ মকুবের সিদ্ধান্ত নেওয়া হবে। ছত্তীসগড়ে বলেছেন, কংগ্রেসকে ক্ষমতায় রেখে দিলে সরকার গড়ার আধঘণ্টার মধ্যে কৃষকদের বছরে ১০ হাজার টাকা করে অনুদান দেওয়ার সিদ্ধান্তে সিলমোহর দেবে মন্ত্রিসভা। বৃহস্পতিবার তেলেঙ্গানায় গিয়ে প্রাক্তন কংগ্রেস সভাপতি ঘোষণা করেছেন, কংগ্রেস ক্ষমতায় ফিরলে মহিলারা মাথাপিছু প্রতিমাসে চার হাজার টাকা অনুদান পাবেন।

তেলেঙ্গানা বিধানসভা ভোটে ফের “বেঙ্গল মডেল”! দক্ষিণের এই রাজ্যে ক্ষমতায় আসতে লক্ষ্মীর ভাণ্ডারের অনুকরণে মাসে মাসে মহিলাদের বিশেষ অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিলেন কংগ্রেসের অন্যতম শীর্ষনেতা রাহুল গান্ধী। বাংলায় একুশের বিধানসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিস্কপ্রসূত লক্ষ্মীর ভাণ্ডারের প্রতিশ্রুতি ছিল তৃণমূলের। তার ফল হাতেনাতে পেয়েছে তৃণমূল। কর্ণাটকের পর এবার তেলেঙ্গানাতেও “বেঙ্গল মডেল”-এ প্রতিশ্রুতি কংগ্রেসের

রাহুল গান্ধী এই ঘোষণার মাধ্যমে মহিলাদের মন জয়ের চেষ্টায় সব দলকে ছাপিয়ে গিয়েছেন বলে রাজনৈতিক মহলের দাবি। মহিলাদের মাসে ৪ হাজার টাকা করে অনুদানের কথা আর কোনও দল ঘোষণা করেনি। এমনকী ভোটমুখী বাকি রাজ্যগুলিতেও কংগ্রেস এমন প্রতিশ্রুতি দেয়নি।

Related articles

প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, রবিবার কঠিন লড়াই স্মৃতি- জেমিমাদের!

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2026) রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিততেই হবে ভারতীয় ক্রিকেট দলকে। বাংলাদেশের বিরুদ্ধে সহজ...

তারাতলার ঘটনাস্থলে JU-র বিশেষজ্ঞ দল, নির্মীয়মাণ বহুতল-পরীক্ষার রিপোর্ট যাবে উচ্চ কমিটিতে

তারাতলায় (Taratala) বিপর্যয়ে পরে রাজ্য প্রশাসনের নজরে কলকাতা শহর ও সংলগ্ন এলাকার নির্মীয়মাণ বহুতলের স্বাস্থ্য। মুখ্যমন্ত্রীর নির্দেশে সেই...

গ্রুপ পর্ব শেষের আগেই পরবর্তী রাউন্ডে মেসিদের প্রতিপক্ষ নির্ধারিত 

ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে (FIFA Football WC) গ্রুপ পর্বের এখনও একটা ম্যাচ বাকি রয়েছে আর্জেন্টিনার (Argentina)। কিন্তু তার...

টেট প্রশ্নপত্র ফাঁস! পরীক্ষা বাতিলের সম্ভাবনা

নিট পরীক্ষার 'রিটেস্ট' পর্বের রেশ কাটার আগেই পরীক্ষা শুরুর ২৪ ঘণ্টা আগে ফাঁস হয়ে গিয়েছে টিচার এলিজিবিলিটি টেস্ট-এর...