Saturday, June 27, 2026

ফের জবালিয়া শরণার্থী শিবিরে হামলা ইজরায়েলের, ‘যুদ্ধাপরাধ’ বলল রাষ্ট্রসংঘ

Date:

Share post:

গাজার সবচেয়ে বড় শরণার্থী শিবিরে ফের এয়ারস্ট্রাইক ইজরায়েলের। বুধবার এই বোমা হামলায় বহু মানুষের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। এই ঘটনায় কড়া বিবৃতি দিয়েছে রাষ্ট্রসংঘ। রাষ্ট্রসংঘের আধিকারিকের তরফে জানানো হয়েছে, ঘনবসতিপূর্ণ ওই এলাকায় এই ধরণের হামলা যুদ্ধাপরাধের সামিল। অন্যদিকে হামাসের স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, জবালিয়া শরণার্থী শিবিরে পরপর দু’দিনে দ্বিতীয়বার হামলা চালিয়েছে ইজরায়েল। এই হামলায় একাধিক বাসভবন ভেঙে পড়েছে মৃত্যু হয়েছে বহু মানুষের। তবে কত জনের মৃত্যু হয়েছে সে বিষয়ে স্পষ্টভাবে কিছুই জানানো কোনও পক্ষের তরফে।

এই হামলার কথা স্বীকার করে ইজরায়েলের তরফে জানানো হয়েছে, যুদ্ধবিমানের সহায়তায় গাজায় এই হামলা চালানো হয়েছে। কারণ ওই এলাকায় একটি কমপ্লেক্সে একাধিক হামাস কম্যান্ডারের লুকিয়ে থাকার খবর ছিল। এই হামলায় অসংখ্য হামাস জঙ্গির মৃত্যু হয়েছে বলে দাবি ইজরায়েলের। উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের তরফে ইজরায়েলের হামলায় মৃত্যু হয় ১৪০০ জনের। যাদের মধ্যে বেশিরভাগই ছিল সাধারণ মানুষ। এরপর পাল্টা হামলায় এখনও পর্যন্ত গাজার অন্তত ১১ হাজারের বেশি জায়গায় হামলা চালিয়েছে ইজরায়েল। গাজার স্বাস্থ্যমন্ত্রকের দাবি অনুযায়ী, এই হামলায় এখনও পর্যন্ত ৮,৭৯৬ জনের মৃত্যু হয়েছে। যাদের মধ্যে বেশিরভাগই শিশু ও মহিলা।

Related articles

গ্রুপ পর্ব শেষের আগেই পরবর্তী রাউন্ডে মেসিদের প্রতিপক্ষ নির্ধারিত 

ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে (FIFA Football WC) গ্রুপ পর্বের এখনও একটা ম্যাচ বাকি রয়েছে আর্জেন্টিনার (Argentina)। কিন্তু তার...

টেট প্রশ্নপত্র ফাঁস! পরীক্ষা বাতিলের সম্ভাবনা

নিট পরীক্ষার 'রিটেস্ট' পর্বের রেশ কাটার আগেই পরীক্ষা শুরুর ২৪ ঘণ্টা আগে ফাঁস হয়ে গিয়েছে টিচার এলিজিবিলিটি টেস্ট-এর...

আজ বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে!

সপ্তাহান্তে দুর্যোগের পূর্বাভাস দক্ষিণবঙ্গে (South Bengal)! শনিবার বিকেল থেকে জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের (Rain Forecast) সম্ভাবনা...

এবার সাইবার জালিয়াতির শিকার কল্যাণ! অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা

তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) ব্যাংক একাউন্ট থেকে উধাও (Bank account scam) হয়ে...