Friday, April 3, 2026

তৃণমূল সাংসদের বাড়িতে হামলা দু.ষ্কৃতীদের! গ্রে.ফতার ৬

Date:

Share post:

আলিপুরদুয়ারে শোরগোল। রাতের অন্ধকারে তৃণমূলের রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বরাইকের বাড়িতে হামলা চালাল দুষ্কৃতীরা! এই ঘটনায় অভিযোগের ভিত্তিতে গ্রেফতার ৬। ধৃতদের আদালতে তোলা হলে বিচারক ৪দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।

আলিপুরদুয়ার শহরের ৪ নম্বর ওয়ার্ডে একটি আবাসনে থাকেন প্রকাশ চিক বরাইক। ঘড়িতে তখন সাড়ে এগারোটা। সাংসদের দাবি, গাড়িতে করে এসে তাঁর ফ্ল্যাটে হামলা চালান ৬ দুষ্কৃতী। সঙ্গে আশ্রব্য গালিগালাজও! খবর দেওয়া হয় আলিপুরদুয়ার থানায়। ৬ জনকেই গ্রেফতার করে পুলিশ। তবে ঠিক কী কারণে আচমকা এই হামলা, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। হেফাজতে পেয়ে পুলিশ ধৃতদের জেরা করে প্রকৃত ঘটনা জানার চেষ্টা করছে। এই ঘটনায় আর কারা জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ।

চলতি বছরের ২৪ জুলাই রাজ্যসভায় বাংলার ৭ আসনে ভোট হয়। কার্শিয়াংয়ের শান্তা ছেত্রীর বদলে চা-বাগানের শ্রমিক নেতা প্রকাশকে প্রার্থী করে রাজ্যের শাসক দল।

আরও পড়ুন:তৃতীয় রাজ্য হিসেবে এবার রাজ্যপালের বিরুদ্ধে সুপ্রিম দ্বারস্থ কেরল

Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...