Monday, June 22, 2026

সারদার দু.র্নীতির ফাইল লো.পাট মামলা, কাঁথি থানায় ত.লব শুভেন্দুর ভাই সৌমেন্দুকে

Date:

Share post:

ফের বিপাকে শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু। বৃহস্পতিবার কাঁথি থানায় তলব করা হয়েছে তৎকালীন পুরসভার চেয়ারম্যান সৌমেন্দু অধিকারী। সারদা দুর্নীতির ফাইল লোপাটের মামলায় নাম রয়েছে সৌমেন্দুর। সেই কারণেই এদিন দুপুর ১২টায় কাঁথি সৌমন্দুকে হাজিরা নেওয়ার নোটিশ ধরানো হয়। পুলিশ সূত্রে খবর, ফাইল লোপাট মামলায় তাঁকে সাক্ষী হিসেবে তলব করা হয়েছে।

তবে এই প্রথম নয়, ফাইল লোপাট কাণ্ডে সৌমেন্দুর বিরুদ্ধে আগেও একাধিকবার তলব করা হয়েছে। দীর্ঘ প্রায় ৮ মাস পর তাঁকে ফের তলব করা হয়েছে। সৌমেন্দুকে তলব করায় স্বভাবতই অস্বস্তিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ পরিবার। কারণ সারদা দুর্নীতিতে সৌমেন্দুর জড়িত থাকার ব্যাপারে বরাবরই সরব তৃণমূল কংগ্রেস। ঘাসফুল শিবিরের তরফে দাবি করা হয় দুর্নীতির অভিযোগ থেকে বাঁচতেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী।

কাঁথি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সৌমেন্দু অধিকারীকে গতবছর অক্টোবরে জিজ্ঞাসাবাদ করে কাঁথি থানার পুলিশ। তারপর ফের তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় এবছর মার্চ মাসে। এরপর ফের তলব।

 

Related articles

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...

মহানগরে হরিহরণের সঙ্গীত জীবনের ৫০ বছর উদযাপন, গজল সন্ধ্যায় মাতল নজরুল মঞ্চ

গানের শহর কলকাতায় সুরের জাদু ছড়ালেন 'উস্তাদ-এ-গজল' হরিহরণ (Hariharan)। ২০ জুন (২০২৬) কলকাতার নজরুল মঞ্চে বসেছিল তাঁর একক...