Saturday, April 4, 2026

আজ বিশ্বকাপে ভারতের সামনে শ্রীলঙ্কা, সাতে সাত লক্ষ‍্য টিম ইন্ডিয়ার

Date:

Share post:

আজ বিশ্বকাপের পরবর্তী ম‍্যাচে নামছে ভারতীয় দল। প্রতিপক্ষ শ্রীলঙ্কা। চলতি বিশ্বকাপে ভারতীয় ব্যাটিংয়ের সুর-তাল ইনিংসের শুরুতেই বেঁধে দিচ্ছেন অধিনায়ক রোহিত শর্মা। পরের দিকের ব‍্যাটারদের কাজটা সহজ করে দিচ্ছেন তিনি। বৃহস্পতিবার নিজের ঘরের মাঠ ওয়াংখেড়েতে নামছেন রোহিত। সেখানেও ভারতীয় ইনিংসের শুরুতে ব্যাট হাতে ঝড় তুলতে চান হিটম্যান। ম‍্যাচের আগে এমনটাই জানালেন ভারত অধিনায়ক।

বৃহস্পতিবার বিশ্বকাপে সাতে সাত করার লক্ষ্যে নামার আগে রোহিত বললেন, “ব্যাটসম্যান হিসেবে আমার ফোকাস থাকে দলের প্রয়োজনীয়তার উপর। দল প্রয়োজন মেনেই ব্যাট করি। নিজেকে নিয়ে কখনও ভাবি না।” বিশ্বকাপে নিজের দুরন্ত ফর্ম নিয়ে রোহিত আরও বলেন, “আমি নিজের ব্যাটিং উপভোগ করছি। দলকে ভাল জায়গায় রাখার উদ্দেশ্য নিয়েই ক্রিজে আসি। শুরুতেই আমার দলের জন্য একটা ছন্দ তৈরি করে দেওয়ার লক্ষ্য থাকে। এই কাজটা ঠিকঠাক করতে পারলাম কি না, সেটাই গুরুত্বপূর্ণ। ”

আইপিএল হোক বা দেশের জার্সি গায়ে চাপিয়ে, ওয়াংখেড়েতে প্রচুর ম্যাচ খেলেছেন। অনেক ভাল স্মৃতি রয়েছে তাঁর সঙ্গে। রোহিতের কাথায়, ওয়াংখেড়ে আমার কাছে স্পেশাল ভেনু। একজন ক্রিকেটার হিসেবে আমার যা কিছু শিক্ষা, সব এখানেই। ক্রিকেটের প্রতি মুম্বইকরদের ভালবাসার কোনও বিকল্প নেই। ওয়াংখেড়ে স্টেডিয়ামের মেজাজটাই আলাদা। এদিকে হার্দিক পান্ডিয়াকে বৃহস্পতিবারও পাওয়া যাবে না শ্রীলঙ্কার বিরুদ্ধে। ভারত অধিনায়ক বলেন, “এই ম্যাচেও হার্দিক খেলবে না। ওর যা চোট সেটা নিয়ে আমরা প্রতিদিন পর্যবেক্ষণ করছি। আশা করছি, খুব দ্রুত ও ফিরবে।”

প্রতিপক্ষ শ্রীলঙ্কা এশিয়া কাপ ফাইনালে মহম্মদ সিরাজের বোলিং-এ মাত্র ৫০ রানে অলআউটের দুঃস্বপ্ন এখনও ভুলতে পারেনি। সেই হারের বদলা নয়, বরং বিপর্যয় থেকে অনুপ্রেরণা খুঁজছেন কুশল মেন্ডিসরা। লঙ্কা কোচ ক্রিস সিলভারউড বলেছেন, আমাদের ছেলেরা এশিয়া কাপ ফাইনালে ভারতের কাছে হার থকে অনুপ্রেরণা খুঁজে নিতে পারে। আশা করি, এই ম্যাচে দুর্দান্ত লড়াই করবে দল।

আরও পড়ুন:ইডেনের টিকিট পাচ্ছেন না বিধায়করাই! ক্ষু.ব্ধ খোদ স্পিকার, সিএবিকে নোটিশ কলকাতা পুলিশের

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...