Saturday, March 14, 2026

বিশ্বভারতীতে ফলক বি.তর্কের মাঝেই ফলক নিয়ে নতুন নির্দেশিকা ইউনেস্কোর

Date:

Share post:

বিশ্বভারতীতে ব্রাত্য খোদ রবীন্দ্রনাথ। ফলক বিতর্ক নিয়ে নিন্দায় সরব সব মহল। বিশ্বভারতী কর্তৃপক্ষ ও উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী কবিগুরুকে অবজ্ঞা করেছেন বলে গুরুতর অভিযোগ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ইতিমধ্যেই স্থানীয় তৃণমূল নেতৃত্ব শান্তিনিকেতনে অবস্থান বিক্ষোভ শুরু করেছে। রাজ্যপাল সি ভি আনন্দ বোস উপাচার্যের কৈফিয়ত তলব করেছেন।

সেই আবহে এবার ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টার ঘোষণা হওয়ার পরে কী ফলক বসবে সেই নির্দেশিকা ইউনেস্কোর তরফ থেকে এসে পৌঁছালো বিশ্বভারতী কর্তৃপক্ষের কাছে।

সম্প্রতি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টার হিসেবে ঘোষণা করা হয়েছে। আর এই ঘোষণার পরেই শুরু হয়েছে ফলক বিতর্ক। তার কারণ উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী নিজের নাম ও পাশাপাশি আচার্য তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরর নামে একটি ফলক বসিয়েছেন বিশ্বভারতী। কিন্তু কোনও এক অজানা কারণে সেখানে নেই রবীন্দ্রনাথ ঠাকুরের নাম। যদিও ইউনেস্কোর তরফ থেকে যে নির্দেশিকা এসেছে সেখানেও নেই কারোর নামই। নেই রবীন্দ্রনাথ ঠাকুরের নামও।

ইউনেস্কোর নির্দেশিকায় শুধুমাত্র লেখা আছে, যে ফলকে লিখতে হবে, “বৈস্বিক সংস্কৃতি এবং প্রাকৃতিক ঐতিহ্য সংরক্ষনার্থে শান্তিনিকেতন বিশ্ব ঐতিহ্য সারণিতে অন্তর্ভুক্ত হয়েছে। এই সারণিতে অন্তভুক্তি শান্তিনিকেতনের বিশ্বজনীন সংস্কৃতিক ও প্রকৃতিক গুরুত্ব সুনিশ্চিত করে, এবং বিশ্বমানবের স্বার্থে এটির সুরক্ষা অবশ্যক”।

 

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...