Tuesday, June 23, 2026

অবসরপ্রাপ্ত পেনশনভোগী কর্মীদের জন্য বিশেষ উদ্যোগ! সুখবর শোনাল WBSEDCL

Date:

Share post:

পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানি লিমিটেড বা WBSEDCL তাঁদের অবসরপ্রাপ্ত পেনশনভোগী কর্মীদের সুবিধার্থে জীবন প্রমাণ অ্যাপের মাধ্যমে ডিজিট্যাল লাইফ সার্টিফিকেট (DLC) প্রদানের উদ্যোগ নিয়েছে। বৃহস্পতিবার এই উদ্যোগের সূচনা করেন রাজ্যের বিদ্যুৎ দফতরের সচিব এবং WBSEDCL-এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর শান্তনু বসু (Shantanu Basu)।

শান্তনু বসু বলেন, WBSEDCL-এর অবসরপ্রাপ্ত কর্মীদের এবং লাইফ সার্টিফিকেট প্রদানের সরলীকরণের উদ্দেশেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে সংস্থার ২৮ হাজারের বেশি পেনশনভোগী ও তাঁদের পরিবার উপকৃত হবেন। তবে WBSEDCL প্রথম রাজ্য সরকার অধীনস্থ সংস্থা যারা এই পদ্ধতি চালু করলো। www.wbsedcl.in এর অধীনে Retired Employee’s Corner এ এই সুযোগসুবিধা পাওয়া যাবে বলে সূত্রের খবর।

 

 

 

 

Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...