Saturday, June 27, 2026

আলিপুর চিড়িয়াখানায় আসছে পেঙ্গুইন-সিংহ!

Date:

Share post:

আলিপুর চিড়িয়াখানাকে আকর্ষনীয় করে তুলতে উদ্যোগী রাজ্য সরকার। খুব শীঘ্রই চিড়িয়াখানায় আসছে আফ্রিকার সিংহ এবং আলস্কার পেঙ্গুইন। দক্ষিণ আফ্রিকার কেপটাউন থেকে পেঙ্গুইন এবং সিংহ নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছেন চিড়িয়াখানা অধিকর্তা শুভঙ্কর সেনগুপ্ত।

 

২০১৯ সালে কলকাতার চিড়িয়াখানাকে আকর্ষনীয় করে তুলতে আনা হয়েছিল হলুদ অ্যানাকোন্ডা। প্রথমদিকের কয়েকটি অ্যানাকোন্ডা মারা গেলেও এখনও নতুন এনক্লোজারে ১৬ টি সাপ দর্শকদের মনোরঞ্জন করছে। ২০২১ সালে কথা ছিল শ্রীলঙ্কা থেকে আনা হবে সবুজ অ্যানাকোন্ডাও। কিন্তু শ্রীলঙ্কার রাজনৈতিক অস্থিরতায় সেই সময় তা সম্ভব হয়নি। তবে খুব শীঘ্রই তা আসতে চলেছে সিংহ এবং পেঙ্গুইন। যদিও বড়দিন আর নতুন বছরের ছুটির আগে সেগুলি এসে পৌঁছাবে কিনা তার কোনো নিশ্চয়তা দিতে পারছে না চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তবে যদি তা সম্ভব হয় তবে শীতে চিড়িয়াখানা নিয়ে মানুষের উৎসাহ আরও কয়েকগুণ বেড়ে যাবে তা বলার অপেক্ষা রাখেনা।

আরও পড়ুন:হাতির দলের তাণ্ডব কোচবিহারে, জখম একাধিক

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...