Saturday, April 4, 2026

দেশজুড়ে বেকারত্বর হার বেড়ে ১০শতাংশের বেশি! পাঁচ রাজ্যে ভোটের আগে অস্বস্তিতে বিজেপি

Date:

Share post:

দেশ থেকে বেকারত্ব দূর করবেন। বছরে ২ কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়ে ভোট বৈতরণী পার হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু এক্ষেত্রেও সেই ১৫ লাখের গল্প, এক্ষেত্রেও জুমলা। মোদির চাকরি প্রতিশ্রুতি তো বাস্তবায়ন হয়নি, উল্টে বেকারত্ব ভেঙে দিয়েছিল গত ৪৫ বছরের রেকর্ড। পাঁচ রাজ্যে আসন্ন বিধানসভা ভোট ও আগামী বছর ভোটের আগে এই তত্ত্ব সামনে আসতেই প্রবল চাপে গেরুয়া শিবির।

নিজের ব্যর্থতা ঢাকতে তড়িঘড়ি আসরে নেমে পড়েছেন খোদ নরেন্দ্র মোদি। ‘রোজগার মেলা’ করে প্রতি মাসে হাজার পঞ্চাশেক নিয়োগপত্র বিলি করে যাচ্ছেন তিনি। সর্বত্র ফলাও করে চলছে তার প্রচার। তারপরেও কর্মসংস্থানের হাল আরও তলানিতে।

চলতি বছরের অক্টোবর মাসে দেশজুড়ে বেকারত্বের হার পৌঁছে গিয়েছে ১০.০৯ শতাংশে। গত দু’বছরেরও বেশি সময়কালে যা সর্বাধিক। শোচনীয় অবস্থা গ্রামাঞ্চলে। সেখানে এই হার ৬.২ শতাংশ থেকে একধাক্কায় বেড়ে হয়েছে ১০.৮২ শতাংশ। কর্মসংস্থানে এমনই বেহাল দশা উঠে এসেছে সেন্টার ফর মনিটারিং ইন্ডিয়ান ইকনমির রিপোর্টে।

প্রসঙ্গত, ২০১৯ সালে লোকসভা ভোটের আগে বেকারত্ব ইস্যুতে সরকারি পরিসংখ্যানই অস্বস্তিতে ফেলে দিয়েছিল মোদি সরকারকে। কারণ, গত ৪৫ বছরের রেকর্ড ছাপিয়ে ২০১৭-১৮ অর্থবর্ষে বেকারত্বের হার বেড়ে দাঁড়ায় ৬.১ শতাংশ। সরকারি তথ্যই তখন অদ্ভুতভাবে অস্বীকার করে কেন্দ্র। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর অবশ্য ড্যামেজ কন্ট্রোলে ব্যস্ত মোদি।

সম্প্রতি প্রকাশিত সরকারি পরিসংখ্যানে ২০২২-২৩ অর্থবর্ষে বেকারত্বের হার ৩.২ শতাংশ বলে জানানো হয়েছে। বেসরকারি সংস্থা সিএমআইইর চিফ এগজিকিউটিভ মহেশ ব্যাস স্পষ্ট জানিয়েছেন, ‘গত পাঁচ বছরে ভারতে কর্মসংস্থান বাড়েনি।’ এই নিরাশাজনক ছবি আসন্ন লোকসভা নির্বাচনের আগে মোদির সমস্যা আরও বাড়াবে বলেই মনে করা হচ্ছে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...