Saturday, April 4, 2026

বিশ্বকাপ থেকে ছিটকে যেতেই বিরাট বার্তা হার্দিকের, মন কেড়েছে নেটিজেনদের

Date:

Share post:

রবিবার ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা ভারতীয় শিবিরে। চোটের জন‍্য বিশ্বকাপ থেকে ছিটকে যান হার্দিক পান্ডিয়া। তাঁর পরিবর্তে দলে এসেছেন প্রসিদ্ধ কৃষ্ণা। আর বিশ্বকাপ থেকে ছিটকে যেতেই সোশ্যাল মিডিয়ায় বিরাট বার্তা হার্দিকের। লিখলেন, মাঝ পথেই যে ছিটকে যেতে হবে, তা কল্পনাও করতে পারিনি।

এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় হার্দিক লেখেন,” ভাবতেই পারছি না যে আমি আর এবারের বিশ্বকাপে খেলতে পারব না। তবে আমি দলের পাশে আছি। প্রতিটা ম্যাচে, প্রতিটা বলের জন্য গলা ফাটাব। সবাই আমার জন্য প্রার্থনা করেছেন। সকলকে ধন্যবাদ। এই দলটা সকলকে গর্বিত করার ক্ষমতা রাখে। আমার তরফে ভালবাসা রইল।”

প্রথমে মনে করা হচ্ছিল বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম‍্যাচ থেকে খেলতে পারবেন হার্দিক। তবে শেষমেশ জল্পনা উড়িয়ে শনিবার ভারতীয় বোর্ড জানিয়ে দেয় যে, হার্দিক এবারের বিশ্বকাপে খেলতে পারবে না। সেই জায়গায় দলে নেওয়া হয়েছে প্রসিদ্ধকে। এই মুহূর্তে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ‍্যাব করছেন হার্দিক।

বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নেমে চোট পান ভারতীয় দলের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। সঙ্গে সঙ্গেই মাঠ ছেড়ে বেড়িয়ে যান হার্দিক। নবম ওভারে বল করার সময় চোট পান হার্দিক। বল করার পর লিটন দাসের স্ট্রেট ড্রাইভ পা দিয়ে ঠেকাতে যান হার্দিক। সেই সময়ই পায়ের চোট লাগে ভারতীয় অলরাউন্ডারের। মাঠের মধ্যেই বেশ কিছুটা সময় চিকিৎসা চলে তাঁর। মাঠের বাইরে নিয়ে যেতে হয়। অষ্টম ওভারের তৃতীয় বল করার সময় চোট পান হার্দিক। শেষ তিন বল করতে গিয়েও সমস্যায় পড়েন হার্দিক। শেষ তিন বল করতে হয় বিরাট কোহলিকে।

আরও পড়ুন:আজ কেরালার বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল, ভুল শুধরে জয়ের খোঁজে লাল-হলুদ

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...