Thursday, June 18, 2026

মুখ্যমন্ত্রীর পায়ের চিকিৎসা করেছিলেন কোন কোন ডাক্তার? জানতে চেয়ে আরটিআই

Date:

Share post:

সম্প্রতি, তাঁর পায়ের সঠিক চিকিৎসা হয়নি বলেই “অভিযোগ” করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও কোন হাসপাতাল বা কোন চিকিৎসকের জন্য তা হয়েছে, সেটা স্পষ্ট করেননি মুখ্যমন্ত্রী। অসমর্থিত সূত্রে খবর, এবার মুখ্যমন্ত্রীর চিকিৎসা সংক্রান্ত তথ্য জানতে চেয়ে স্বাস্থ্য দফতরে আরটিআই-এর চিঠি দিল এক স্বেচ্ছাসেবী সংস্থা। ওই সূত্রের দাবি, মুখ্যমন্ত্রীর চিকিৎসার সঙ্গে কোন কোন চিকিৎসক যুক্ত ছিলেন, তা জানতে চাওয়া হয়েছে চিঠিতে।

প্রসঙ্গত, স্পেন ও দুবাই সফর সেরে থেকে ফেরার পর পায়ে ব্যথায় ভুগছিলেন মুখ্যমন্ত্রী। এসএসকেএম-এ গিয়েছিলেন চিকিৎসার জন্য। পুজোর আগে চিকিৎসকদের পরামর্শে কয়েক সপ্তাহ বিশ্রামে ছিলেন তিনি। এরপর নবান্নে ফিরে মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন, “ভুল চিকিৎসার জন্য সেপসিসের মতো হয়ে গিয়েছিল।”

মুখ্যমন্ত্রীর কোন হাসপাতালে চিকিৎসা হয়েছে কোন কোন চিকিৎসকের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা হয়েছিল? তা জানতে চেয়েই আরটিআই-এর চিঠি জমা পড়েছে স্বাস্থ্য দফতরে।

Related articles

WBJEEB-র ফল প্রকাশ, মেধা তালিকার প্রথম দশে কলকাতার জয়জয়কার

পরীক্ষা হওয়ার মাত্র ২৫ দিনের মাথায় প্রকাশিত হল ২০২৬-এর রাজ্য জয়েন্ট এন্ট্রান্স (WBJEEB)। বৃহস্পতিবার, সাংবাদিক বৈঠক করে ফল...

শুক্রবার থেকে ঝড়-বৃষ্টি বাড়বে রাজ্যে, দুপুরের পর শহরে দুর্যোগের পূর্বাভাস!

মেঘ-রোদের লুকোচুরির মাঝেই শহর কলকাতায় বৃষ্টির পূর্বাভাস (Rain Forecast)। দুপুরের মধ্যেই আবহাওয়া বদলাবে বলে জানিয়েছে হাওয়া অফিস (Weather...

একই অভিযোগ, আলাদা পরিণতি! শাহানু গ্রেফতার হলেও কেন অধরা টাকির চেয়ারম্যান?

উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ (Food Karmadhyaksha, North 24 Parganas Zilla Parishad) তথা তৃণমূল নেতা শাহানুর...

আমেরিকা-ইরান যুদ্ধের অবসান! স্বাক্ষর শান্তিচুক্তি, দেশে কমবে জ্বালানির দাম?

১০০ দিনের বেশি সংঘর্ষের পর অবশেষে আমেরিকা-ইরানের যুদ্ধের অবসান! খুলে যাচ্ছে হরমুজ প্রণালী। ফ্রান্সের ভার্সাই প্রাসাদে অনুষ্ঠিত এক...