Thursday, June 25, 2026

মধ্যরাতে দিল্লিতে ভূমিক.ম্প! কেঁ.পে উঠল কলকাতাও

Date:

Share post:

ঘড়ির কাঁটায় রাত ১১:৪০ মিনিট। আচমকাই তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী দিল্লি (Delhi)। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৪ (Earthquake of Magnitude:6.4)। কম্পনের তীব্রতা অনুভূত হল কলকাতাতেও (Tremor)। আতঙ্কে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে এলেন শহরবাসী। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা না গেলেও কম্পনের উৎসস্থল ছিল নেপাল (Nepal)।

লখনৌ থেকে ২৫৩ কিলোমিটার এবং কলকাতা থেকে ৯২৫ কিলোমিটার দূরে মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে কম্পন অনুভূত হয়। দিল্লির পাশাপাশি উত্তর-পূর্ব ভারতের বিস্তীর্ণ রাজ্যে আতঙ্ক তৈরি হয়। বিহারের পাটনায় তীব্র কম্পন অনুভূত হতেই রাস্তায় লোকজন বেরিয়ে পড়েন। ঘরের সিলিং ফ্যান থেকে শুরু করে বিছানা সবকিছুই দুলতে থাকে বলে সেখানকার মানুষ জানাচ্ছেন। রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়। নয়ডার বিভিন্ন বহুতলগুলিতেও তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে। কম্পন টের পেয়েছেন কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলের মানুষও। হঠাৎ করেই টিভি সহ ঘরের আসবাবপত্র নড়ে উঠতে দেখে মৃদু কম্পন অনুভব করেন শহরবাসী। আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে।

Related articles

‘কোনো রেজিস্টার ছিল না’, ধ্বংসস্তূপে ঠিক কতজন আটকে স্পষ্ট নয় প্রশাসনের কাছেও

তারাতলার নির্মীয়মাণ গুদামে ঠিক কতজন শ্রমিক সেই সময়ে কাজ করছিলেন, সঠিক কোনও হিসাব পাওয়া যাচ্ছে না। ওই গুদামে...

মিলল না স্বস্তি! সুমিতকে আগাম জামিন দিল না হাই কোর্ট

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banrjee) আপ্তসহায়ক সুমিত রায়কে (Sumit Ray) এখনই আগাম জামিন দিল...

আর জি কর মামলায় CBI-কে ভর্ৎসনা হাই কোর্টের, কী দাবি পরিবারের

আর জি কর হাসপাতালের (RG Kar Case) তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন মামলায় সিবিআই-এর ভূমিকা নিয়ে ফের অসন্তোষ...

ডুরান্ডের দিনক্ষণ ঘোষণা, কলকাতা লিগে একই গ্রুপে মোহন-ইস্ট

ঢাকে কাঠি পরে গেল নতুন মরশুমের। একইদিনে ডুরান্ড কাপ (Durand Cup)এবং কলকাতা লিগের(CFL) গ্রুপ বিন্যাস হল। একইসঙ্গে সরকারিভাবে...