Wednesday, May 13, 2026

রেশন মামলায় দিনভর রাজ্য জুড়ে ইডি ত.ল্লাশি!

Date:

Share post:

রেশন বন্টন তদন্তে (Ration Distribution Case) শনিবার রাজ্যের বিভিন্ন এলাকায় একযোগে তল্লাশি চালালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। শনিবার বিকালে ইডি হানা দেয় প্রাক্তন আপ্ত সহায়ক তাপস বিশ্বাসের বাড়ি। খড়দহের রহড়াতে তল্লাশি চালাতে হাজির হন ইডি অফিসাররা। প্রায় সাড়ে চার ঘণ্টারও বেশি সময় তল্লাশির পর সেখান থেকে বের হন ইডি আধিকারিকরা। তাপসের বাড়ি থেকে বেশ কিছু নথি ইডি আধিকারিকরা নিয়ে গিয়েছেন বলে জানা গিয়েছে। তবে তাপসের বাড়ি থেকে কী নথি নেওয়া হয়েছে, তাঁকে জিজ্ঞাসাবাদ করে কী তথ্য পেয়েছেন তদন্তকারীরা, সে বিষয়ে কিছু জানা যায়নি।

রেশন বন্টন তদন্তে এদিন সকালেই বনগাঁর রাধাকৃষ্ণ ফ্লাওয়ার মিলে ইডি (ED)হানা দেয় ইডি আধিকারিকরা। এছাড়াও মিলের মালিক মন্টু ও কালিদাস সাহার বাড়িতে পৌঁছে যান ইডি আধিকারিকরা। এরপর রানাঘাটের রাইস মিলেও পৌঁছে যান ইডি আধিকারিকরা। নদিয়ার রানাঘাটের ১৭ নম্বর ওয়ার্ডে চালকল মালিক ও রেশন ডিলার নিতাই ঘোষ ও ১ নম্বর ওয়ার্ডে সিদ্ধেশ্বর বিশ্বাসের বাড়িতেও চলে তল্লাশি।

হানা দেওয়া হয় হাওড়ার ডোমজুড়ে জালান কমপ্লেক্সের অঙ্কিত ইন্ডিয়া লিমিটেড নামে একটি আটার কারখানা এবং গোডাউনে। শুক্রবার গভীর রাত থেকে এখনও সেখানে চলছে তল্লাশি। ঘটনাস্থলে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। নদিয়ার রানাঘাট শহরে এক রেশন ব্যবসায়ী বাড়ির পর এবার নদীয়ার হরিণঘাটার নগরউখড়া গিরিবালা এগ্রো প্রোডাক্ট জয় বাবা লোকনাথ রাইস মিলে ইডি হানা। চাল কলের মালিক বিনয় দেবনাথকে জিজ্ঞাসাবাদ করা হয়।

আরও পড়ুন- ৯ ডিসেম্বর পর্যন্ত রাজ্যে চলবে ভোটার তালিকায় নাম তোলা ও সংশোধন, কোথায়-কীভাবে করবেন?

Related articles

সব শক্তি অন্তরেই রয়েছে: ‘ব্রেভ’ লিখে সাহসী হওয়ার বার্তা মমতার

বিধানসভা নির্বাচনে রাজ্যে পালাবদলের পরে ভোট পরবর্তী হিংসা রাজ্য তথা সমাজের একটি শ্রেণিকে বিপদের মুখে ফেলেছে। কেন্দ্রীয় সরকারের...

বিদেশি খেলানো থেকে স্পনসর আনা, ঐতিহ্যের মোহনবাগানে আধুনিকতার দিশারী টুটু

মোহনবাগান এবং টুটু বোস (Tutu Bose), তিন দশকের বেশি সময়ে নাম দুটো সমার্থক হয়ে গিয়েছে। ঐতিহ্যের মোহনবাগান ক্লাবে...

ছাব্বিশের নির্বাচনে জয়ীদের আজ বিধানসভায় শপথগ্রহণ

বাংলার বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি (BJP)। গত পঁচিশে...

জীবন যুদ্ধে হার মানলেন, টুটুহীন মোহনবাগান

লড়াই শেষ, জীবনযুদ্ধে হার মানলেন স্বপন সাধন বোস। ভারতীয় ফুটবলে যিনি পরিচিত টুটু(Tutu Bose) নামে। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস...