Friday, April 3, 2026

ছিটকে গিয়েছেন হার্দিক, রোহিতের ডেপুটি কে? জানাল বোর্ড

Date:

Share post:

চোটের জন‍্য চলতি বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন হার্দিক পান্ডিয়া। শনিবার সকালে এমনটাই জানান হয় ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে। হার্দিকের বদলে দলে এসেছেন প্রসিদ্ধ কৃষ্ণা। তবে এবার প্রশ্ন হল চলতি বিশ্বকাপে টিম ইন্ডিয়ার ডেপুটি কে হবেন? সেই নিয়ে এল বড় আপডেট। জানা যাচ্ছে, বিশ্বকাপের বাকি ম‍্যাচে দলের সহ-অধিনায়ক হচ্ছেন কে এল রাহুল। বিশ্বকাপের আগে হার্দিক পান্ডিয়াকে ভাইস ক্যাপ্টেন ঘোষণা করা হয়েছিল।

এই নিয়ে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে বোর্ডের এক আধিকারিক বলেন,”বাকি বিশ্বকাপে কেএল রাহুলকে সহ-অধিনায়ক করেছে বোর্ড। শনিবার সকালে নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগারকার রাহুলকে তাঁর নিয়োগের বিষয়ে অবহিত করেন। আগারকার অবশ্য জাতীয় দলের সঙ্গেই রয়েছেন।” এতদিন বোলার্স এবং ব্যাটসম্যানদের মিটিংয়ে স্পেশ্যালিস্ট উইকেটরক্ষক হিসাবে উপস্থিত থাকতেন রাহুল। এবার দলের যে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে মতামতের ভূমিকা থাকবে তাঁর।

এদিকে বিশ্বকাপ থেকে ছিটকে যেতেই সোশ্যাল মিডিয়ায় বিরাট বার্তা হার্দিকের। লিখলেন, মাঝ পথেই যে ছিটকে যেতে হবে, তা কল্পনাও করতে পারিনি। এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় হার্দিক লেখেন,” ভাবতেই পারছি না যে আমি আর এবারের বিশ্বকাপে খেলতে পারব না। তবে আমি দলের পাশে আছি। প্রতিটা ম্যাচে, প্রতিটা বলের জন্য গলা ফাটাব। সবাই আমার জন্য প্রার্থনা করেছেন। সকলকে ধন্যবাদ। এই দলটা সকলকে গর্বিত করার ক্ষমতা রাখে। আমার তরফে ভালবাসা রইল।”

আরও পড়ুন:বিশ্বকাপের বাছাই পর্বের জন‍্য দল ঘোষণা ইগর স্টিম‍্যাচের, দলে মাত্র একজন বাঙালি

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...