Thursday, June 25, 2026

বিশ্বকাপের বাছাই পর্বের জন‍্য দল ঘোষণা ইগর স্টিম‍্যাচের, দলে মাত্র একজন বাঙালি

Date:

Share post:

বিশ্বকাপের বাছাই পর্ব ও এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচের জন‍্য ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করলেন ভারতীয় দলের হেড কোচ ইগর স্টিম্যাচ। দলে একমাত্র বাঙালি ফুটবলার শুভাশিস বসু। দলে সুযোগ পেলেন না প্রীতম কোটাল। তবে ইস্টবেঙ্গল-মোহনবাগানের বেশ কয়েজন ফুটবলার রয়েছেন। ১৯ নভেম্বর এবং ২১ নভেম্বর কুয়েত ও কাতারের বিরুদ্ধে খেলবে সুনীল ছেত্রীরা। জানা যাচ্ছে, এই দু’টি ম্যাচের জন্য ৮ নভেম্বর থেকে দুবাইয়ে প্রস্তুতি শুরু করবেন ইগর।

১৯ নভেম্বর প্রথম ম্যাচ কুয়েত সিটির জাবের আল-আহমাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারত খেলতে নামবে কুয়েতের বিরুদ্ধে। এবং পরবর্তী ম্যাচ, ২১ নভেম্বর ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে কাতারের মুখোমুখি হবে ইগর স্টিম‍্যাচের দল। জানা যাচ্ছে, ৮ নভেম্বর, ভারতীয় দল দুবাই পৌছবে অনুশীলনের জন্য। দুবাইয়ে প্রস্তুতি সারবে ভারতীয় দল।

একনজরে ২৮ জনের ভারতীয় দল

গোলরক্ষক: অমরিন্দর সিং, গুরপ্রীত সিং সান্ধু এবং বিশাল কাইথ।

ডিফেন্ডার: আকাশ মিশ্র, লাল চুংনুঙ্গা, মেহতাব সিং, নিখিল পুজারী, রাহুল বেকে, রোশন সিং নওরেম, সন্দেশ ঝিঙ্গান এবং শুভাশিস বসু।

মিডফিল্ডার: অনিরুদ্ধ থাপা, ব্র্যেন্ডন ফার্নান্ডেজ, গ্লেন মার্টিন্স, লালরেংমাইয়া, লিস্টন কোলাসো, মহেশ সিং নাওরেম, নন্দকুমার সেকার, রোহিত কুমার, সাহাল আবদুল সামাদ, সুরেশ সিং এবং উদান্তা সিং।

ফরোয়ার্ড: ইশান পণ্ডিতা, ছাংতে, মনবীর সিং, রাহুল কেপি, সুনীল ছেত্রী এবং বিক্রম প্রতাপ সিং।

আরও পড়ুন:মহারণের আগে কালোবাজারি কাণ্ডে ময়দান থানায় হাজির CAB-র কর্তারা

Related articles

বিশ্বকাপের মধ্যেই অবসরের সিদ্ধান্ত, মেসি-রোনাল্ডোর রেকর্ড স্পর্শ ওচোয়া

চেক প্রজাতন্ত্রকে ৩-০ গোলে হারাল মেক্সিকো। তবে মেক্সিকোর জয়কে ছাপিয়ে চর্চায় উঠে এলেন গোলরক্ষক ওচোয়া(Guillermo Ochoa )। মেসি-রোনাল্ডোর...

মেট্রোর লাইনে যাত্রী! বাঁশদ্রোণীতে মহিলার কাণ্ডে চাঞ্চল্য

আত্মহত্যার জেরে মেট্রো বিভ্রাট কলকাতা মেট্রোর (Kolkata Metro) চেনা ছবি। তবে এবার প্ল্যাটফর্ম বদলাতে গিয়ে বিপত্তি! ভুল প্ল্যাটফর্মে...

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...