Sunday, June 28, 2026

অবতরণের সময় বিপত্তি! কোচির নৌসেনার বায়ুঘাঁটিতে ভেঙে পড়ল বিমান, মৃ.ত ১

Date:

Share post:

নৌসেনার (Indian Navy) বায়ুঘাঁটিতে অবতরণের পরই বিপত্তি। রানওয়েতেই (Runway) ভেঙে পড়ল চেতক হেলিকপ্টার (Chetak Helicopter)। কোচির নৌসেনার বায়ুঘাঁটিতে শনিবার দুপুর ২.৩০ মিনিট নাগাদ ঘটে যায় দুর্ঘটনা। সংবাদ সংস্থা সূত্রে খবর, এদিন কোচির নাভাল (Naval) নৌসেনার বায়ুঘাঁটির রানওয়েতে অবতরণের পরই ভেঙে পড়ে হেলিকপ্টারটি। এদিন প্রশিক্ষণের জন্য হেলিকপ্টারটি ব্যবহার করা হচ্ছিল। কিন্তু আচমকাই এমন ঘটনা ঘটায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে কী কারণে এমন দুর্ঘটনা ঘটল তা এখনও জানা যায়নি। পাশাপাশি ভারতীয় নৌ সেনার তরফেও এখনও কিছু বিবৃতি দেওয়া হয়নি।

তবে এদিন দুর্ঘটনার সময় হেলিকপ্টারটিতে ২ জন ক্রু মেম্বার ছিলেন বলে খবর। তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর। জানা গিয়েছে হেলিকপ্টারের ব্লেডের আঘাতে প্রাণ হারান ওই ক্রু মেম্বার। পাশাপাশি গুরুতর আহত হয়েছেন পাইলটও। তাঁদের নৌ সেনার সদর দফতর সঞ্জীবনী হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...