Saturday, June 13, 2026

মার্শাল আর্টসের প্রশিক্ষণ নিতে গিয়ে বিপাকে! হাঁটুর অ.স্ত্রোপচার মার্ক জুকেরবার্গের

Date:

Share post:

মিক্সড মার্শাল আর্টসের (Mixed Marshal Arts) প্রশিক্ষণ নিতে গিয়ে বিপত্তি। লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার কারণে হাসপাতালে (Hospital) ভর্তি হতে হয়েছিল। অবশেষে হাঁটুর অস্ত্রোপচার (Operation) করাতে হল মার্ক জুকেরবার্গকে (Mark Zuckerberg)। নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এমন খবর জানিয়েছেন জুকেরবার্গ। সোশ্যাল মিডিয়ার পোস্টে দেখা যাচ্ছে তিনি হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন। ক্যাপশনে তিনি লেখেন, স্পারিংয়ে এসিএল ছিঁড়ে ফেলেছিলাম, সেটা প্রতিস্থাপনের অস্ত্রোপচার করিয়ে সবেমাত্র বের হলাম।

৩৯ বছর বয়সী মেটার সিইও (Meta CEO) জুকেরবার্গ আগেই জানিয়েছিলেন, একটি প্রতিযোগিতামূলক এমএমএ লড়াইয়ের প্রশিক্ষণ চালিয়ে যাওয়ার অদম্য ইচ্ছে তাঁর রয়েছে। তবে মার্ক জুকেরবার্গের এই চোটের জন্য পরের বছর শুরুর দিকে একটি ফ্লাইটের শিডিউল ছিল, যা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেটা প্রধান সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, আমি এখনও সুস্থ হয়ে ওঠার পর এমএমএ প্রশিক্ষণ চালিয়ে যাওয়ার অপেক্ষা করছি। আমাকে ভালবাসা ও উৎসাহ দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানাই।

এদিকে জুকেরবার্গের পোস্ট দেখে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন অনেকেই। সকলেই দ্রুত সুস্থ হয়ে ওঠার বার্তা জানিয়েছেন।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...